 03-07-2006, 03:15 PM |
| Inquisitive | | Join Date: Mar 2006 Posts: 4 Thanks: 0 Thanked 0 Times in 0 Posts Rep Power: 0 UL: 0.00 b DL: 0.00 b Ratio: - | |
And here is the Bangla version of the review: (If you cannot read correctly, please download any one of the free Bangla fonts from here: http://omicronlab.com/avrokeyboard/bangla-fonts/) অভ্র কীবোর্ডঃ বাংলা লেখার পূর্ণাঙ্গ সফটওয়্যার কম্পিউটারে বাংলা ভাষার প্রয়োগের ইতিহাস একেবারে নতুন নয়। আসকি ভিত্তিতে অসংখ্য সীমাবদ্ধতার বেড়াজালে এতদিন পর্যন্ত এই বাংলা ভাষার প্রয়োগ শুধু টাইপিং এবং প্রিন্টিং এর মত কাজেই বন্দী ছিল। প্রকৃতপক্ষে এটি বাংলা কম্পিউটিং এর অনেকগুলো ধারার মধ্যে মাত্র একটি। এছাড়া সার্বজনীনভাবে বাংলার জন্য কোন নির্দিষ্ট এবং অভিন্ন স্ট্যান্ডার্ড বাংলাদেশ বা ভারতের কোথাও তৈরী হয়নি, বাংলা সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠানগুলো যার যার পরিকল্পনামত সফটওয়্যার এবং ফন্ট বানিয়ে গেছেন, যার একটি অন্যটির সাথে খাপ খায় না। এধরণের বিচ্ছিন্নতা আর অনিয়ম থেকে এরপর আমাদের মুক্তি দিল ইউনিকোড কন্সর্টিয়াম, বিশ্বের সবগুলো ভাষার জন্য আন্তর্জাতিকভাবে স্বীকৃত পদ্ধতি হিসেবে আমরা পেলাম ইউনিকোড স্ট্যান্ডার্ড। সার্বজনীনভাবে কম্পিউটারে বাংলা ব্যবহারের জন্য ইউনিকোড স্ট্যান্ডার্ডের প্রয়োজনীয়তার কথা দেরীতে হলেও এখন সবাই স্বীকার করেন। কম্পিউটারের ইন্টারফেস, ফাইল/ফোল্ডার এর নাম, ডাটাবেজ - যেটি পুরোপুরি বাংলা রীতি অনুযায়ী সর্টিং এবং সার্চিং এর যোগ্য, ইমেইল, ওয়েব সাইট, সার্চ ইঞ্জিন এরকম যেকোন জায়গায় এখন ইংরেজীর সাথে সমান তালে আমরা আমাদের মাতৃভাষার প্রয়োগ ঘটাতে পারছি এই ইউনিকোড পদ্ধতি এবং অপারেটিং সিস্টেমে এর প্রয়োজনীয় সাপোর্ট থাকার কারণে। অভ্র কীবোর্ড কীঃ উইন্ডোজ অপারেটিং সিস্টেমে শতভাগ ইউনিকোড ভিত্তিক বাংলা লেখার সুবিধা নিয়ে বিশ্বে সর্বপ্রথম যে কীবোর্ড ইন্টারফেসটি তৈরী হয় সেটি অভ্র কীবোর্ড। ২০০৩ সালের ২৬ মার্চ এটির প্রথম ভার্সন প্রকাশ পায়। এরপর গত তিন বছরের অগ্রযাত্রায় একে একে নয়টি উন্নততরঃ রিলিজের পর এই ২০০৬ সালের ফেব্রুয়ারীতে এটি অভ্র কীবোর্ড ৩.০.০ হিসেবে আত্মপ্রকাশ করে, যেটি সর্বশেষ ইউনিকোড স্ট্যান্ডার্ড ৪.১ অনুসরণ করে তৈরী হয়েছে। পূর্ণাঙ্গ একটি বাংলা সফটওয়্যার বলতে যা বোঝায় অভ্র কীবোর্ড তাই। কম্পিউটারে বাংলা ইনপুটের এখন পর্যন্ত যতগুলো পদ্ধতি আবিষ্কৃত হয়েছে অভ্র কীবোর্ড তার প্রতিটি পদ্ধতিতেই বাংলা লিখতে পারে। এর সঙ্গে রয়েছে সর্বাধুনিক ইংরেজী থেকে বাংলা লেখার ফনেটিক বর্ণান্তর (transliteration) পদ্ধতি, যেখানে ব্যবহারকারী ইংরেজীতে amar bangladesh লিখে বাংলায় সরাসরি আমার বাংলাদেশ লেখার সুবিধা পাবেন। আরো আছে সনাতন কীবোর্ড লেআউট পদ্ধতিতে বাংলা লেখার সুযোগ। নতুন ভার্সনে ব্যবহারকারীরা অভ্র ইজি, বর্ণনা, জাতীয় (বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল প্রণীত) এবং ইউনিবিজয় (বিজয় কীবোর্ড লেআউটের সামান্য পরিবর্তিত সংস্করণ যা কপিরাইট আইন লঙ্ঘন না করে তৈরী করা) কীবোর্ড লেআউট ব্যবহার করে বাংলা লিখতে পারবেন। এছাড়া একদম নতুন ব্যবহারকারীদের জন্য এতে মাউস দিয়ে বাংলা লেখারও একটি স্বয়ংসম্পূর্ণ ব্যবস্থা রয়েছে। বাংলা ভাষায় বাংলা লেখা! : উইন্ডোজ এক্সপি (সার্ভিস প্যাক ২) তে ইনপুট ল্যাঙ্গুয়েজ হিসেবে বাংলা ব্যবহার করা যায়, তবে তা ভারতীয় বাংলা। অভ্র কীবোর্ড এর ডেভেলপাররা বসে থাকেননি, উইন্ডোজ এ সাপোর্ট না থাকলেও অভ্র কীবোর্ড দিয়ে বাংলা লেখার সময় আপনি বাংলাদেশী বাংলা ভাষা ইনপুট ল্যাঙ্গুয়েজ হিসেবে ব্যবহার করতে পারবেন। অন্যান্য সুবিধাঃ অভ্র কীবোর্ডে কাজ করতে করতে যেকোন সময় কীবোর্ড লেআউট দেখার একটি সুবিধা রয়েছে, নতুন ব্যবহারকারীদের জন্য যা অত্যন্ত সুবিধাজনক। বাংলা লেখা এবং প্রয়োগের পূর্ণাঙ্গ নির্দেশিকা বাংলায় ভাষায় লিখে ব্যবহারকারীদের জন্য সফটওয়্যারটিতে দেয়া আছে। প্রয়োগঃ অভ্র কীবোর্ড একটি সিস্টেম লেভেল কীবোর্ড ইন্টারফেস হিসেবে কাজ করে। ইউনিকোড সাপোর্ট করে এমন যেকোন সফটওয়্যারে আপনি অভ্র কীবোর্ড ব্যবহার করতে পারবেন। অর্থাৎ অভ্র কীবোর্ড দিয়ে অফিস ডকুমেন্ট তৈরী থেকে শুরু করে বাংলা ইমেইল, ইউনিকোড ভিত্তিক বাংলা ওয়েবসাইট ইত্যাদি সবই করা সম্ভব। সাফল্যঃ মাইক্রোসফট তাদের ওয়েবসাইটে উইন্ডোজে বাংলা লেখার জন্য অভ্র কীবোর্ড এর নাম তাদের সলিউশন ডিরেক্টরীতে উল্লেখ করেছে (www.bhashaindia.com/community/solutiondirectory/description/solution108) । এছাড়াও ইউনিকোড কন্সর্টিয়াম তাদের ওয়েবসাইটের Useful Resource লিস্টে অভ্র কীবোর্ড এর নাম রেখেছে (http://www.unicode.org/onlinedat/resources.html)। বাণিজ্যিক এবং ব্যক্তিগত পর্যায়ে বেশ কিছু বাংলা ওয়েবসাইট এরমধ্যে প্রকাশিত হয়েছে অভ্র কীবোর্ড ব্যবহার করে। ইন্টারনেটে অধিকাংশ বাংলাদেশী এবং ভারতীয় ওয়েবসাইট এবং ইউজার গ্রুপ/ফোরামগুলো বাংলা লেখার জন্য সরাসরি অভ্র কীবোর্ড ব্যবহারের পরামর্শ দিয়ে থাকে। গত ডিসেম্বর ২০০৫ পর্যন্ত অভ্র কীবোর্ড ডাউনলোড হয়েছে পঞ্চাশ হাজারেরও বেশিবার এবং এই ব্যবহারকারীরা আছেন বিশ্বজুড়ে। ব্যবহারকারীদের ফোরাম এবং অনলাইন সাহায্যঃ ইন্টারনেট সুবিধা থাকলে যে কেউ অভ্র কীবোর্ড এর অনলাইন ফোরামে বিনামূল্যে অংশ নিতে পারবেন। বাংলা কম্পিউটিং বিষয়ক যেকোন সমস্যায় এখানে প্রশ্ন করলে সাহায্য পাওয়া যায়, ব্যবহারকারীরা একে অন্যের সমস্যার সমাধান দিতে পারেন অথবা সরাসরি অভ্র কীবোর্ডের নির্মাতা প্রতিষ্ঠান থেকে সমাধান পেতে পারেন। বাংলাদেশের কোন বাংলা সফটওয়্যার এর ক্ষেত্রে এধরণের আন্তর্জাতিকমানের সাপোর্ট প্রদান নিঃসন্দেহে একটি প্রশংসনীয় উদ্যোগ। ফেব্রুয়ারী ২০০৬ পর্যন্ত এই ফোরামে দুই সহস্রাধিক সদস্য অংশ নিয়েছেন। ফোরামের ঠিকানাঃ www.omicronlab.com/forum সীমাবদ্ধতাঃ অভ্র কীবোর্ড উইন্ডোজ ২০০০, এক্সপি, ২০০৩, ভিস্তা এবং পরবর্তী উইন্ডোজ অপারেটিং সিস্টেমগুলোতে কাজ করবে। উইন্ডোজ ৯৫, ৯৮ এবং মিলেনিয়াম এডিশনে সম্পূর্ণ ইউনিকোড সাপোর্ট না থাকায় সেগুলোতে অভ্র কীবোর্ড ব্যবহার করা যাবে না। ফ্রি ডাউনলোডঃ অভ্র কীবোর্ড এর সবচেয়ে বড় সুবিধা হল ব্যক্তিগত বা বাণিজ্যিক যেকোন কাজের জন্য এটি সম্পূর্ণ বিনামূল্যে পাওয়া যায়। এটির কোন কমার্শিয়াল ভার্সন নেই, অর্থাৎ সমস্ত সুবিধাই একসাথে আপনি ফ্রি অভ্র কীবোর্ড এ পাবেন এবং নির্দ্বিধায় এটি বিতরণ করতে পারবেন। নিচের ওয়েবসাইট থেকে অভ্র কীবোর্ড ডাউনলোড করা যাবে- OmicronLab www.OmicronLab.com |