Bangla Torrents - View Single Post - Bishsho Kobi
Thread: Bishsho Kobi
View Single Post

  #14  
Old 05-13-2006, 11:34 PM
Kana-Baba Kana-Baba is offline
Inquisitive
 
Join Date: Jul 2005
Posts: 1
Thanks: 0
Thanked 0 Times in 0 Posts
Rep Power: 0
Kana-Baba is on a distinguished road
সোনার তরী
– রবীন্দ্রনাথ ঠাকুর

গগনে গরজে মেঘ, ঘন বরষা।
কূলে একা বসে আছি, নাহি ভরসা।
রাশি রাশি ভারা ভারা ধান কাটা হলো সারা,
ভরা নদী ক্ষূরধারা খরপরশা-
কাটিতে কাটিতে ধান এলো বরষা।।
একখানি ছোটো খেত, আমি একেলা-
চারি দিকে বাঁকা জল করিছে খেলা।
পরপারে দেখি আঁকা তরুছায়া-মসীমাখা
গ্রামখানি মেঘে ঢাকা প্রভাতবেলা।
এ পারেতে ছোটো খেত, আমি একেলা।।
গান গেয়ে তরী বেয়ে কে আসে পারে !
দেখে যেন মনে হয়, চিনি উহারে।
ভরা পালে চলে যায়, কোন দিকে নাহি চায়,
ঢেউগুলি নিরুপায় ভাঙ্গে দু ধারে-
দেখে যেন মনে হয়, চিনি উহারে।।
ওগো, তুমি কোথা যাও কোন বিদেশে?
বারেক ভিড়াও তরী কূলেতে এসে।
যেয়ো যেথা যেতে চাও, যারে খুশি তারে দাও-
শুধু তুমি নিয়া যাও ক্ষণিক হেসে
আমার সোনার ধান কূলেতে এসে।।
যতো চাও তত নাও তরনী-’ পরে।
আর আছে? আর নাই, দিয়েছি ভরে।
এতকাল নদীকূলে যাহা লয়ে ছিনু ভুলে
সকলই দিলাম তুলে থরে বিথারে-
এখন আমারে লহো করুনা করে।।
ঠাঁই নাই, ঠাঁই নাই, ছোটো সে তরী
আমারি সোনার ধানে গিয়েছে ভরি।
শ্রাবণগগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে,
শূণ্য নদীর তীরে রহিনু পড়ি-
যাহা ছিল নিয়ে গেল সোনার তরী।।
Reply With Quote
     
 
Page generated in 0.10456 seconds with 19 queries
Powered by vBitty (VBTT) 3 for XBT v1.2 CUSTOM by Toolmanwill