View Single Post
  #52  
Old 12-15-2006, 10:05 PM
karinawish karinawish is offline
Luminous
 
Join Date: Aug 2005
Posts: 117
Thanks: 105
Thanked 47 Times in 4 Posts
Rep Power: 23
karinawish will become famous soon enough
UL: 134.72 gb DL: 153.60 gb Ratio: 0.88
Re: Result: Closeup1 06: Top Five!

মাত্র সালমার গান শেষ হলো দেশাত্ববোধক পর্বে। বুলবুল যথারীতি ভাঁড়ামি করলেন। কয়েক লাইনের গান আগে থেকেই প্রস্তুত করে নিয়ে এসেছেন সালমা যেরকমই গান করুক, উনি একই জিনিস বলবেন। ফাহমিদা এককাঠি সরেস। উনি নাকি কোনো আবেগ পান নি। আমি বুঝি না, উনারা এরকম কেন। জাজ হয়েও এরকম ছেলেমানুষী করতে বাধে না?

আমার নিজস্ব মতামত, সালমা ভালোই গেয়েছে। গত দুটো পর্বের চাইতে অনেক ভালো। আবেগও যথেষ্ট। ওকে, অ্যাড শেষ। বাকিদের গান শুনি...

নিশিতার গান শেষ। উচ্চরণের কিছুটা উন্নতি হয়েছে; কিন্তু অনেক 'ড়' এখনো 'র'। আবেগ এনাফ। উচ্চরণ বাদে ভালোই হয়েছে।

মুহিন চমৎকার গেয়েছে। ভরাট কণ্ঠ। পারফেক্ট আবেগ। গানটা অন্যগুলোর চাইতে কম প্রচলিত। ওভারঅল, সিম্পলি সুপার্ব।

অনেক অপেক্ষার পর রন্টির গান শুনলাম। গান শোনার সময়ই মনে হচ্ছিলো, কোনো একটা সমস্যা আছে। গানটা অনেক কঠিন। অরিজিনালি মনে হয় রুনা লায়লার গাওয়া। এটাও একটা বাড়তি রিস্ক। পরে বুঝা গেলো, অসুস্থ। আবেগের অভাব বোধ হয়েছে। ওভারঅল ভালোই গেয়েছে। সবচেয়ে ভালো লেগেছে অসুস্থ বলে বাড়তি সহানুভূতি আদায়ের চেষ্টা না করা।

আমি জাজ হলে:
1। মুহিন - 50
2। সালমা - 40
3। রন্টি - 38
4। নিশীতা - 36

তবে জাজদের কাছ থেকে আমার ধারণা, সালমা সবচেয়ে কম মার্কস পাবে। আমার প্রেডিকশন, রন্টি পরবর্তীপর্বে বাদ(যদিও আমার ভোটের বেশির ভাগই ও পাবে)।
__________________
Reply With Quote
 
Page generated in 0.08347 seconds with 18 queries