Thread: Media Gossip
View Single Post
  #2  
Old 07-21-2007, 03:26 PM
bdraj's Avatar
bdraj bdraj is offline
Moderator
 
Join Date: Mar 2006
Location: Bolzano, Italy
Posts: 1,432
Thanks: 2,452
Thanked 2,559 Times in 145 Posts
Rep Power: 73
bdraj is a splendid one to beholdbdraj is a splendid one to beholdbdraj is a splendid one to beholdbdraj is a splendid one to beholdbdraj is a splendid one to beholdbdraj is a splendid one to beholdbdraj is a splendid one to beholdbdraj is a splendid one to beholdbdraj is a splendid one to beholdbdraj is a splendid one to beholdbdraj is a splendid one to beholdbdraj is a splendid one to behold
UL: 274.91 gb DL: 74.02 gb Ratio: 3.71
Re: Media Gossip




হয়তো এই বছরেই বিয়ে করব

টিভি অভিনেত্রী চাঁদনী এই বছরের মধ্যেই বিয়ে করছেন। বেশ কিছুদিন ধরে এমন সংবাদ শোনা যাচ্ছে। কিন্তু এখন পর্যন্ত চাঁদনীর বিয়ের তেমন কোনো সত্যতা পাওয়া যায়নি। চাঁদনী বলেন, মেয়ে হয়ে জন্মেছি যখন বিয়ে তো করতেই হবে। সামাজিক দায়বদ্ধতা থেকে করব।
বিয়েটা এই বছর করব কি না সেটা আমি নিশ্চিত নই। তবে বিয়ে করব। চাঁদনী সম্প্রতি মাস্টার্স পরীক্ষা শেষ করলেন। আরেক প্রশ্নের জবাবে চাঁদনী বলেন, পরিবার থেকে যদি পছন্দমতো কোনো পাত্র বাছাই করা হয় এই বছরেই বিয়ে হয়ে যেতে পারে। মিডিয়ার কেউ অথবা নিজের কোনো পছন্দের পাত্র আছে কিনা এ বিষয়ে কোনো কথা বলেননি চাঁদনী।






গৃহবন্দী জয়া আহসান

এই সময়ের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান এবার অভিনয় করবেন নিষিদ্ধ পল্লীর একজন পতিতা চরিত্রে। ঘুড়ি নামের এই নাটকে পতিতা চরিত্রে দেখা যাবে জয়া আহসানকে। নাটকটি পরিচালনা করবেন তাহের শিপন। নাটকের কাহিনীতে দেখা যাবে জয়া নিষিদ্ধ পল্লীর একজন মেয়ে।
ওখানকার পাঁচ-দশটি মেয়ের মতোই অন্ধকার তার জীবন। এখানেই এক সময় পরিচয় হয় কবি মাহফুজ আহমেদের সঙ্গে। পরিচয় থেকে ঘনিষ্ঠতা তারপর দুজন বিয়ে করার সিদ্ধান্ত নেয় এবং এক সময় বিয়ে করেন। সংসার জীবন শুরু করলে এক সময় তাদের সমস্যা দেখা দিতে শুরু করে।
প্রধান সমস্যা হলো পতিতা বলে বিশ্বাস করতে পারে না জয়াকে। এক সময় তালাবদ্ধ করে রাখে জয়াকে। এভাবেই এগিয়ে যাবে নাটক। জয়া আহসান এর আগে সংশয়, মনে মনে এবং বর্তমানে এনটিভিতে প্রচারিত সখিনা বিবি নাটকে ব্যতিক্রম চরিত্রে অভিনয় করেছেন। এদিকে শুধুমাত্র মেয়েদের জীবনের গল্প নিয়ে মতিয়া বাবু শুকুর পরিচালনায় সুধার সংসার নাটকে অভিনয় করবেন জয়া আহসান।







শাবনূর ইচ্ছে করেই

দিন যত যাচ্ছে শাবনূর তত মুটিয়ে যাচ্ছেন। ক্রসকানেকশনের খবর, শাবনূর নাকি ইচ্ছে করেই মোটা হচ্ছেন। খাওয়া-দাওয়া আর ঘুমই নাকি শাবনূরের প্রিয় বিষয়। কাজের প্রতি তার কোনো দায়বদ্ধতা নেই। সেদিনও মোস্তফিজুর রহমান মানিকের ‘মন ছুঁয়েছে মন’ ছবির শুটিংয়ে শিডিউল রেখেও আসেননি। পরে পরিচালক সন্ধ্যার পর শুটিং শুরু করেন। ক্রসকানেকশনের আরও খবর, শাবনূর নাকি মিডিয়ায় আর থাকতে চান না। মুটিয়ে যাওয়া শাবনূরকে কেউ ছবিতে কাস্ট করবেন না, এই ভেবে তিনি দিনকে দিন ইচ্ছে করে মোটা হচ্ছেন। তারপরও সবাই কেন শাবনূরকে নিয়ে কাজ করতে চান সেটা নাকি তার বোধগম্য নয়।
Reply With Quote
 
Page generated in 0.11885 seconds with 18 queries