Thread: Media Gossip
View Single Post
  #5  
Old 07-21-2007, 05:53 PM
bdraj's Avatar
bdraj bdraj is online now
Moderator
 
Join Date: Mar 2006
Location: Bolzano, Italy
Posts: 1,425
Thanks: 2,448
Thanked 2,551 Times in 145 Posts
Rep Power: 73
bdraj is a splendid one to beholdbdraj is a splendid one to beholdbdraj is a splendid one to beholdbdraj is a splendid one to beholdbdraj is a splendid one to beholdbdraj is a splendid one to beholdbdraj is a splendid one to beholdbdraj is a splendid one to beholdbdraj is a splendid one to beholdbdraj is a splendid one to beholdbdraj is a splendid one to beholdbdraj is a splendid one to behold
UL: 274.80 gb DL: 74.02 gb Ratio: 3.71
Re: Media Gossip


পুরো ক্রেডিট

শাকিব খান ঘোষণা দিয়েছেন শাবনূর, পূর্ণিমা, অপুর সঙ্গে তিনি আর অভিনয় করবেন না। ক্রসকানেকশনের খবর, এই তিন নায়িকার বিপরীতে অভিনয় করলে নাকি পুরো ক্রেডিট নায়িকাদের দখলে চলে যায়, তাই এমন সিদ্ধান্ত। পুরো ক্রেডিট যাতে তার নিজের থাকে এজন্য শাকিব এখন নতুন নতুন নায়িকাদের সঙ্গে কাজ করছেন।
এ ফর্মূলা আগে থেকেই মেনে চলেন মান্না। মান্নার মতো পায়ের মাটি শক্ত না করেই শাকিবের এই সিদ্ধান্তকে আত্মঘাতী মনে করছেন অনেকে। যদিও আট লাখ টাকার নায়ক শাকিব মনে করেন এখনই সময় একক সিদ্ধান্ত নেওয়ার। সময়ই বলে দেবে শাকিবের সিদ্ধান্ত কতটা সঠিক।





জনাকে নিয়ে

১৩ জুলাই মুক্তি পাবে ডাক্তার বাড়ি। আজিজুর রহমান পরিচালিত এ ছবিতে অভিনয় করেছেন জনা, শাকিব খান। ক্রসকানেকশনের খবর, ‘ডাক্তার বাড়ি’ জনার কেরিয়ারের একটি মাইলফলক হবে। তাই ছবি মুক্তি পর্যন্ত জনা নিজেকে গুটিয়ে রেখেছেন। গেল দুই মাস তিনি কাজ ছাড়া বাসার বাইরে বের হননি।
তার কাছের মানুষজনের সঙ্গে যোগাযোগও কমিয়ে দিয়েছিলেন এই কদিন। ক্রসকানেকশনের আরও খবর, সম্প্রতিক সময়ে জনাকে নিয়ে দু-একটি পত্রিকা নেগেটিভ নিউজ লেখায় জনার এমন আচরণ। যদিও জনা বলেছেন, কাজের বাইরে আমি একেবারেই ঘরোয়া একটি মেয়ে। তাই কেউ কেউ আমাকে অকারণে বুল বোঝেন।





রেজাল্ট পেয়ে
আমিন খানের বিপরীতে ‘পিতার আসন’ ছবিতে নিপুণের প্রথম অভিনয়। দ্বিতীয় বার অভিনয় করছেন পি এ কাজলের ‘মেয়ে অপহরণ’ ছবিতে। ছবিটি এখন বেশ সফলতার সঙ্গে চলছে। ‘মেয়ে অপহরণ’-এর পজেটিভ রেজাল্ট পেয়ে যুগল পরিচালক শফি ইকবার তাদের ‘প্রেমে পড়েছি’ ছবিতে আমিন-নিপুণ জুটিকে কাস্ট করেছেন। এর আগে একই জুটি নিয়ে তিন ছবি শুরু করেছেন। ছবি তিনটি হলো রাজু চৌধুরীর ‘ঠেকাও আন্দোলন’, অপূর্ব রানার ‘পিতা’ ও আবুল খায়ের বুলবুলের ‘মায়ের চিৎকার’। আমিন-নিপুণের সাম্প্রতিক সাফল্যে আরও কয়েকজন নির্মাতা তাদের নিয়ে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন। এই মুহূর্তে এফডিসিতে ‘প্রেমে পড়েছি’-এর শুটিং চলছে। আমিন-নিপুণ জুটির এটি ছয় নম্বর ছবি।
Reply With Quote
 
Page generated in 0.06856 seconds with 18 queries