Thread: Media Gossip
View Single Post
  #7  
Old 07-22-2007, 03:52 PM
bdraj's Avatar
bdraj bdraj is online now
Moderator
 
Join Date: Mar 2006
Location: Bolzano, Italy
Posts: 1,425
Thanks: 2,448
Thanked 2,551 Times in 145 Posts
Rep Power: 73
bdraj is a splendid one to beholdbdraj is a splendid one to beholdbdraj is a splendid one to beholdbdraj is a splendid one to beholdbdraj is a splendid one to beholdbdraj is a splendid one to beholdbdraj is a splendid one to beholdbdraj is a splendid one to beholdbdraj is a splendid one to beholdbdraj is a splendid one to beholdbdraj is a splendid one to beholdbdraj is a splendid one to behold
UL: 274.79 gb DL: 74.02 gb Ratio: 3.71
Re: Media Gossip

আসিফ এবার অভিনয়ে





অনেকদিন ধরেই চলচ্চিত্র অথবা নাটকে অভিনয় করার ইঙ্গিত দিচ্ছিলেন সংগীত তারকা আসিফ। এরমধ্যে চলচ্চিত্র কিংবা নাটকের অভিনয় ব্যাটে-বলে না মিললেও একটি মোবাইল সেট কোম্পানির বিজ্ঞাপনের মডেল হয়েছিলেন তিনি। যদিও সেটা শেষ পর্ব প্রচার হয়নি যে কোন কারণে।

সম্প্রতি সবার অজান্তে একটি এক ঘণ্টার নাটকে অভিনয় করেছেন আসিফ। নির্মাতা ফজলুর রহমানের পরিচালনায় আসন্ন ঈদের জন্য নির্মিত এ নাটকের নাম হাতে মাত্র ১৫ মি. ১৭ সেকেন্ড । এখানে আসিফের সঙ্গে অভিনয় করেছেন জয়, সুমাইয়া শিমু এবং খাঁটি সরিষার তেলখ্যাত মডেল কাজী জামাল উদ্দীন।

কমেডি ধারার একঘণ্টা ব্যাপ্তির এ নাটকে আসিফকে দেখা যাবে একজন জনপ্রিয় কণ্ঠশিল্পীর চরিত্রে। নির্মাতা ফজলুর রহমান আরও জানান, আমরা আসিফকে তার প্রাপ্য সম্মান দেয়ার চেষ্টা করেছি। অর্থাৎ তার চরিত্রটির পরিধি কম হলেও এর গভীরতা অনেক বেশি এবং আমাদের প্রত্যাশার চেয়েও ভাল অভিনয় করেছেন তিনি।

নির্মাতা সূত্র মূলত এর বাইরে বিস্তারিত জানাতে অপ্রস্তুত। কারণ তারা চাইছেন নাটকটি প্রচারের মধ্যদিয়েই সবটুকু চমকের মোড়ক উন্মোচিত হোক। এদিকে অভিনয় প্রসঙ্গে আসিফ অনেকটা এড়িয়ে যাওয়ার ভঙ্গিতে বলেন, আসলে এটা এমন কিছু না। মূলত জয়ের অনুরোধে অতিথি চরিত্রে অভিনয় করেছি।

সম্ভবত সব মিলিয়ে মিনিট পাঁচেক আছি। তবে নাটকটির গল্প চমৎকার। আসিফ আরও বলেন, নাটক করাতো বড় কথা নয়, এখন ভাবছি নাটক দেখে আমার অডিও শ্রোতারা যদি ক্ষেপে যায়। কারণ ওরা চায় না আমি এসবে জড়াই। দেখা যাক, শেষ পর্যন্ত কি হয়। অভিনয়ে নিয়মিত হওয়া প্রসঙ্গে আসিফ বলেন, একদমই না। যেটা আমার জন্য না। সেটা নিয়মিত করা কি ঠিক? উল্লেখ্য, হাতে মাত্র ১৫ মিনিট ১৭ সেকেন্ড নাটকের শুটিং শেষ হয়েছে গত সপ্তাহে উত্তরার একাধিক লোকেশনে।
Reply With Quote
 
Page generated in 0.06645 seconds with 18 queries