 01-26-2008, 03:31 AM |
 | Moderator | | Join Date: Mar 2006 Location: Bolzano, Italy Posts: 1,360 Thanks: 2,252 Thanked 2,346 Times in 139 Posts Rep Power: 68 UL: 271.71 gb DL: 74.02 gb Ratio: 3.67 | |
| Re: Media Gossip আমার ক্যারিয়ার আরো মজবুত হচ্ছে : তিশা খুব অল্প সময়েই তারকা বনে গেছেন তিশা। সাফল্য করেছেন মুঠোবন্দি। কেবল একটি নয়- দুটি অঙ্গনেই সফল তিনি। যদিও গান জানেন মেয়েটি। কিন্তু বিচরণ বেশি মাত্রায় অভিনয় ও মডেলিং-এ। আর এ দুই অঙ্গনেই এখন সাফল্যের সঙ্গে চলছে তার পথচলা। তিশা মডেলিং-এ যেমন চমক সৃষ্টি করেছেন তেমনি অভিনয়েও। এ পর্যন্ত প্রচুর নাটকে অভিনয় করেছেন, যা কিনা তার সিনিয়রদেরও ছাড়িয়ে গেছে। সেই সঙ্গে ভাল কাজই বেশি করেছেন। বর্তমান সময়েও তার ব্যস্ততা যাচ্ছে শুটিং নিয়েই। চলমান ব্যস্ততা সম্পর্কে তিশা বলেন, বেশ কিছু নাটক প্রচার চলতি রয়েছে। সেসব নাটকেও শুটিং করছি। এছাড়া নতুন এক ঘণ্টার এবং নতুন ধারাবাহিক নাটকের কাজও করছি। কিছু নতুন কাজের ব্যাপারে কথাও হচ্ছে। উল্লেখ্য, তিশা অভিনীত প্রচার চলতি নাটকগুলো হচ্ছে- আমাদের নূরুল হুদা, শান্তকুটির, ফোর টুয়েনটি, ব্যস্ত ডাক্তার, ১১১ এ নেলসন নাম্বার । প্রচার চলতি নাটকের অভিনীত চরিত্র সম্পর্কে জানান, একেক নাটকের চরিত্র একেক ধরনের, কোনটার সঙ্গে কোনটার বিন্দু পরিমাণ মিল খুঁজে পাওয়া যাবে না। ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করে আমি যেমন মজা পাচ্ছি- আমার বিশ্বাস দর্শকরাও একই রকম মজা পাচ্ছে। কেন না পাঁচটি নাটকই ব্যাপক দর্শকপ্রিয়তা নিয়ে প্রচার হচ্ছে। ব্যতিক্রমী কাজ প্রসঙ্গে তিশা বলেন, ক্যারিয়ারের শুরু থেকে এ পর্যন্ত অনেক ব্যতিক্রমী কাজ করেছি। যা সবার কাছে প্রশংসিত হয়েছে। এছাড়া শিল্পী মাত্রই চায় ব্যতিক্রমী ধারার কাজ করতে। আমিও চাই। সম্প্রতি মুক্তিযুদ্ধের গল্পনির্ভর একটি নাটকে কাজ করেছি। নাটকের নাম লক্ষ প্রাণের বিনিময়ে । নাট্যকার কাজল রশীদ শাহীন। পরিচালক নূরুল আলম মিল্কী। চমৎকার গল্পনির্ভর নাটক। খুব টাচি গল্প। আমার চরিত্রের নাম আলতা। সারাক্ষণ চঞ্চল থাকি। পুতুলের বিয়ে দেই। আর মনে মনে ফুফাত ভাই রায়হানকে পছন্দ করি। এক সময় আমার বিয়ে ঠিক হয়। কিন্তু বিয়ের রাতে আমার হবু স্বামীকে ধরে নিয়ে যায় পাক বাহিনীর সদস্যরা। সত্যি কথা বলতে, এই নাটকে কাজ করে ভীষণ ভাল লেগেছে। সবসময় চাই এ ধরনের ব্যতিক্রমী কিছু কাজ করতে। অন্য এক প্রসঙ্গে তিশা বলেন, আমি বেছে বেছে কাজ করতে পছন্দ করি। আগে গল্প ও চরিত্র দেখি। সব মিলিয়ে নাটকের ষোলআনা ভাল মনে হলেই কাজ করি। যারা আমার কাজ দেখেছেন তারা অন্তত এটি বলতে পারবেন। আমি জানি দিন যত যাচ্ছে, আমার ক্যারিয়ার তত মজবুত হচ্ছে। নিজের ক্যারিয়ারকে আরও সুন্দরভাবে দেখতে চাই। নিজের অভিনীত প্রচার হওয়া ভালই কাজের কথা বলতে গিয়ে বলেন, কোনটা রেখে কোনটার নাম বলবো। দেখা যাবে নিজের শিল্পের উপর অবিচার করছি। তারপরও যদি বলি তাহলে প্রথমেই আসে নূরুল হুদা একদা ভালোবেসেছিল, অতঃপর নূরুল হুদা, নিখোঁজ সংবাদ, উম মানুষ, সুলতানা বিবিয়ানা, কফি হাউস, নষ্ট নীড়, কাননে কুসুম কলি প্রভৃতি নাটকের নাম। আরও আছে কিন্তু এ মহূর্তে সেসব নাটকের নাম মনে করতে পারছি না। মডেলিং ও নাটকে সাফল্য পাওয়ার পর ছবিতে অভিনয় করছেন কিনা জানতে চাইলে বলেন, এখনও চূড়ান্ত করে কিছু বলতে পারছি না। তবে যখন বড় পর্দায় কাজ করা হবে তখন তো আপনারা অবশ্যই জানতে পারবেন। আমার মনে হয় বিষয়টি সময়ের হাতে ছেড়ে দেয়াই ভাল। সংসার জীবন অর্থাৎ বিয়ে করছেন কবে? এমন প্রশ্নের জবাবে একটু ভেবে চিন্তে বলেন, জন্ম মৃত্যু বিয়ে সৃষ্টিকর্তার হাতে। এখনই কিছু বলতে পারছি না। আপাতত পড়াশোনা এবং নাটক ও মডেলিং নিয়েই থাকতে চাই। উল্লেখ্য, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে বিবিএ পড়ছেন তিশা। মডেলিং, অভিনয়, পড়শোনা এ নিয়ে চলছে তার ব্যস্ততা। তাহলে কি গানটা নিজের জীবন থেকে হারিয়ে যেতে বসেছে? জবাবে তিশা বলেন, আমি মনে করি না হারিয়ে যেতে বসেছে। কারণ, মাঝে মধ্যে টিভিতে কিন্তু গান করছি। যেহেতু অভিনয়ে আমাকে প্রচুর সময় দিতে হয়; তা না হলে গানে আরও সময় দিতে পারতাম। অন্য এক প্রসঙ্গে বলেন, এ মাসে তারান চৌধুরীর রচনা ও পরিচালনায় নন্দন কাননে নামের তের পর্বের একটি নতুন ধারাবাহিক কাজ শুরু করবো। এ ধারাবাহিকের গল্পও চমৎকার। |