কবিতা গুলো বাংলায় লেখা হলে ভালো হত, আমি লিখে দিলাম
তুমি
তুমি এক মনে না পড়া স্বপ্নের মতো
দেখা যায় কিন্তু ধরা যায় না
কিছুটা ছায়ার মতো, কিছুটা মেঘ
সাথে সাথে থাকো আবার হারিয়ে যাও
তুমি এই ভাবেই আমায় কাছে ডাকো
যেন ডাকতে চেয়েও ডাকো না
হাত ছানি দিয়ে লুকিয়ে পড়ো
ঠিক যেন মরুভুমির মরিচিকা র মতো
যান্ত্রিক ভালোবাসা
আজ কাল কার প্রেম বড় যান্ত্রিক হয়
এ ভালোবাসায় মন ভরে না
এ ভালোবাসায় স্বপ্ন গড়ে না
এ ভালোবাসায় রঙ্গিন ঘুড়ি ওড়ে না
এ ভালোবাসায় অভিমান জমে না
এ ভালোবাসায় হৃদয় দোলে না
আজ কাল কার প্রেম বড় যান্ত্রিক হয়
এ ভালোবাসায় ফ্লেক্সি তে টাকা ওড়ে
এ ভালোবাসায় এসএমএস এ ইনবক্স ভরে
এ ভালোবাসায় ইন্টারনেট এ মন ভাঙ্গে
এ ভালোবাসায় বিদ্যুৎ এ স্পর্শ জাগে
এ ভালোবাসায় ই-মেল এ ভাব গড়ে
আজ কাল কার প্রেম বড় যান্ত্রিক হয়