Welcome to the Bangla Torrents.

User Tag List

Page 1 of 3 1 2 3 LastLast
Results 1 to 20 of 51

Thread: Media Gossip

  1. #1
    Ex Moderator

    Join Date
    Mar 2006
    Location
    Bolzano, Italy
    Posts
    1,814
    Post Thanks / Like
    Mentioned
    10 Post(s)
    Tagged
    8 Thread(s)
    Rep Power
    169

    Media Gossip

    *Recent Media News will be uploaded in last Page.*







    লাক্স-আনন্দধারা ফটোজেনিক তানজিকা অভিনয় শুরু করেছিলেন ৩ বছর আগে। এর মধ্যে তার ট্যালেন্ট আর সৌন্দর্য তাকে অনেক ব্যস্ত করে তুলেছে। তানজিকাকে পর্দায় দেখে দর্শক যতটা মুগ্ধ হন সামনাসামনি তার চেয়ে কম নন। যেখানে আমাদের অনেক অভিনেত্রীকে সামনাসামনি দেখে চেনা মুশকিল হয়ে যায়।

    তানজিকা এর ব্যতিক্রম। দিন যত যাচ্ছে তানজিকা পর্দায় তত গুরুত্বপূর্ণ হয়ে উঠছেন। আগে যেখানে মাসে পাঁচ থেকে সাত দিন ব্যস্ত থাকতেন এখন সেই ব্যস্ততা বিশ বাইশ দিনে ঠেকেছে, ইচ্ছে করলেই এই ব্যস্ততা বাড়িয়ে মাসের ত্রিশ দিনই করতে পারেন। কিন্তু তানজিকা আপাতত ইচ্ছে করেই ব্যস্ততা এখন পর্যন্ত স্বাভাবিক পর্যায়ে রেখেছেন। কিন্তু আগামী মাস থেকে সেটাও আর পারবেন না।

    নতুন দুটো ধারাবাহিক এবং কয়েকটি এক ঘন্টার নটকের অগ্রিম শিডিউল দিয়ে রেখেছেন। সে শিডিউল মতো কাজ করলে তানজিকাকে শুক্রবারে কাজ করতে হবে। তাই বলে নিজেকে বড় তারকা ভাবতে চান না তিনি। আনন্দধারার ফটোজেনিক তানজিকা ধীরে ধীরে নিজেকে গড়ে তোলার পক্ষে।

    তাই যখন খুব একটা কাজ পাননি তখনো যেমন হতাশ হননি এখন বেশি বেশি কাজে ডাক পাচ্ছেন তখনো অস্থির হতে চান না। আগে নাটকের অফার মোটামুটি থাকলেও বেশি বেশি কাজ করা হয়নি। এ প্রসঙ্গে তানজিকা বললেন, পড়াশুনা বড় একটা ফ্যাক্টর।

    দেখা গেল যখন আমার নাটকের কোনো অফার এল ঠিক তখনই পড়াশুনার চাপ বেড়ে গেল। অথবা এমনও হয়েছে একই শিডিউলে কয়েকজন নাটক করতে চাইলেন। আমার অলওয়েজ কাজের সময় ক্লাস হয়। আমি একটি প্রাইভেট ইউনিভার্সিটিতে কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ে গ্রাজুয়েশন করছি।

    ** সাম্প্রতিক সময়ে কি কি কাজ করলেন?

    তানজিকা : নতুন দুটো ধারাবাহিকের কাজ করলাম। একটার ডিরেক্টর ফারুক শ্রাবণ। এনটিভির কাজ। আরেকটার ডিরেক্টর শ্রাবণ। শ্রাবণ ভাইয়ের সিরিয়াল লিখেছেন এটিএম শামসুজ্জামান। নাম ‘ফজা মিয়া মজা পায়।’ হাসির নাটক। আর ফারুক শ্রাবণের সিরিয়ালের নাম এখনো চূড়ান্ত হয়নি। আমার দুটো ধারাবাহিক এখন চলছে চ্যানেল আইতে। কবি এবং নিষিদ্ধ বনভূমি। কবির পরিচালক শাওন ও নিষিদ্ধ বনভূমির পরিচালক আশরাফুর রহমান।

    ** আপনাদের সমসাময়িক শিল্পীদের অনেকেই কাজ করে হৈ চৈ ফেলে দিয়েছে, যাকে বলে রাতারাতি জনপ্রিয়তা পেয়েছেন। আপনার ক্ষেত্রে এমনটি হয়নি কেন?

    তানজিকা : এটা সত্যি এতদিন হয়নি। কেন হয়নি সেটা আমার জানা নেই। আপনারা ভালো বলতে পারবেন। একটু দেরিতে হলেও এখন আমাকে নিয়ে আলোচনা হচ্ছে। কি হচ্ছে না? আগের চেয়ে এখন বেশি বেশি নিউজ কভারেজ পাচ্ছি। ডাক পাচ্ছি। কদর মনে হয় একটু বেড়েছে। একটু একটু গুরুত্ব বাড়ছে বুঝতে পারছি।

    ** এতদিন পর এমন কদরের কারণ কি?

    তানজিকা : সেটা আমার কাজ দেখে।

    ** কোন কাজটার পর এমন মূল্যায়ন?

    তানজিকা : শাওনের কবির পর।

    ** বকুল ফুলের মালা নামের একটি ছবিতে রিয়াজের বিপরীতে অভিনয় করেছিলেন। তারপরের আর কোনো ছবিতে আপনাকে দেখা যায়নি কেন? প্রথম ছবির ব্যর্থতাই কি এর কারণ?

    তানজিকা : ছবির ব্যর্থতা। যে যার দৃষ্টিকোণ থেকে বিচার করবেন। কারণ ছবিটি মুক্তি পেয়েছে ছোট পর্দায়। আমি আমার লোকজনের কাছে আমার আউটফিট সম্পর্কে পজেটিভ শুনেছি। আর ইচ্ছে করলেই আমি আরও ছবি করতে পারতাম। আমার অনেক ছবির অফার ছিল। যেহেতু আমি নাটকেই কেরিয়ার গড়তে চাই। তাই হুট করে সিনেমায় ব্যস্ত হতে চাইনি।

    ** তাহলে সিনেমাকে গুড বাই?

    তানজিকা : না, সিদ্ধান্ত সে রকম নয়। অবশ্যই ফিল্ম করব। ভালো ভালো কিছু ছবি করার ইচ্ছে আছে। সেটা যে কমার্শিয়াল ধারায় হতে হবে তা কিন্তু নয়। এফআই মানিক, জাকির হোসেন রাজুসহ অনেক পরিচালকের অফার ছিল, কিন্তু করিনি। আমি আসলে নাটকেই থাকতে চাই। এখন পর্যন্ত ব্যাটে বলে সবকিছু মিলছে না। আবার ব্যাটে বলে মিলে গেলে ফিল্ম করতেও পারি।

    ** এমনও তো হতে পারে, এখন আপনাকে সবাই চাচ্ছেন। ভবিষ্যতে আপনি ফিল্ম করতে চাইরেন, কিন্তু কেউ আপনাকে চাইলেন না।

    তানজিকা : এটা হবে না। কারণ আমার দিন যত যাবে আমি তত ভালো করার চেষ্টা করব। এখন দুটোর অফার এসেছে, তখন দেখা গেল চারটা ছবির অফার আসবে।

    ** তার মানে আপনি ধরেই নিয়েছেন আপনার বয়স বাড়বে না। এই গ্ল্যামার সব সময় একই থাকবে?

    তানজিকা : (হাসতে হাসতে) আমার যে বয়স, ভবিষ্যতে আরো গ্ল্যঅমার যোগ হবে, যাবে না।

    ** কনফিডেন্ট।

    তানজিকা : হানড্রেড পারসেন্ট।

    ** যারা টিনএজ চরিত্রে নিতে চাইবেন, তারা পাঁচ বছর পর তানজিকাকে তেমন করে কি ভাববেন?

    তানজিকা : পাঁচ বছর পর তো আমি ফিল্ম করব না। এখন কিছু দিন ফিল্মের ব্যাপারে কিছু ভাবতে চাই না।

    ** সেটা কতদিন?

    তানজিকা : আসলে এটার কোনো নির্ধারিত সময় নেই। দেখা গেল কালকেই ভালো কোনো ছবির অফার পেলাম ভালো লাগলে করেও ফেলতে পারি। টোটালি ডিফেন্ড করছে আমার মর্জি-মেজাজের ওপর।





    ** আসল ডেস্টিনেশন কোনটি?

    তানজিকা : টিভি মিডিয়ায় শক্ত একটা অবস্থান।

    ** একই সঙ্গে দুই মিডিয়ায় অবস্থান গড়ে কি সহজ?

    তানজিকা : এজন্যই তো ফিল্ম নিয়ে বেশি ভাবি না। টিভিতে অবস্থান রেখেই কিছু ভালো ভালো ফিল্ম করতে চাই। এমন কোনো ছবি করব না, যাতে আমার টিভি ইমেজের ক্ষতি হয়।

    ** কমার্শিয়াল ছবিতে তাহলে তানজিকাকে দেখা যাবে না।

    তানজিকা : কমার্শিয়াল কি ভালো ছবি হয় না, হচ্ছে। এখন আমাকে নিয়ে পরিচারক কাজ করতে চাইবেন; তার প্রতি আমার কিছু কন্ডিশন থাকবে। সে রকম কন্ডিশন নিয়েই যদি কাজ করতে পারেন, তাহলেই আমাকে নেবেন।

    ** কন্ডিশন মানতে গিয়ে যদি কমার্শিয়াল ছবির প্রাণ নষ্ট হয়ে যায়, তাহলে তো আর চবি হবে না। কারণ ছবিতে গেটআপ, মেকআপ, ড্রেসআপ সবকিছুই একটু ভিন্ন রকম হয়। আপনার ‘বকুল ফুলের মালা’ ছবিতে কিন্তু এসবের কিছুই ছিল না।

    তানজিকা : এটা ডিরেক্টর বুঝে নেবেন। তারটা তার কাছে, আমারটা আমার। এসবের বোঝাবুঝি হয় না বলেই ছবি করা হচ্ছে না।

    ** নাটকেই আপনি কেরিয়ার চান, প্রতিষ্ঠা চান। সে ক্ষেত্রে এই মুহূর্তে আপনি কতটুকু এগিয়েছেন বরে মনে করছেন?

    তানজিকা : আগের তুলনায় এখন বেশি ডাক পাচ্ছি। এখন ইচ্ছে করলেই আমি আমার ব্যস্ততা বাড়াতে পারি। বলতে পারেন এটাই আমার কেরিয়ারের অর্জন।

    ** ইচ্ছে করলেই যে ব্যস্ততা বাড়াতে পারছেন, সেই ব্যস্ততায় কি মনের মতো কাজ যোগ করতে পারছেন?

    তানজিকা : করার জন্য কাজ আমি করি না। তাহের শিপনের একটি কাজ করে এলাম দুবাই থেকে। ভালো আছি ভালো থেকো নাটকে আমার চরিত্র একটি ডেমকেয়ার মেয়ের। চমৎকার একটি চরিত্র। আবার ফজা মিয়া মজা পায় নাটকে আমি এটিএম শামসুজ্জামানের চার নম্বর স্ত্রী। প্রথম তিন স্ত্রি ডলি জহুর, শিরিন বকুল ও ফোর সরকার। এ কাজটাও অনেক মজার।

    ** নাটকে এমন কোনো নায়ক আছেন, যার সঙ্গে কাজ করার ইচ্ছেটা এখনো পূরণ হয়নি।

    তানজিকা : অনেকেই আছেন। তবে এ মুহূর্তের মাহফুজ আহমেদের নামটা আসছে।

    ** কেরিয়ারের এই মুহূর্তে বিশেষ বন্ধু কি এসেছেন?

    তানজিকা : না, তেমন কোনো বন্ধু এখনো অর্জন করতে পারিনি। গুজব অনেক ছাপা হয়। সত্যিকার নয় কিছুই।

    ** আপনার কি মনে হয় ব্যক্তিগত জীবনের ইমোশন কাজের ক্ষেত্রে জরুরি।

    তানজিকা : কাজের ক্ষেত্রে প্রেম কিংবা একান্ত যোগাযোগ রাখতে হবে, এটা আমি বিশ্বাস করি না।

    ** মানে একটা আন্ডারস্ট্যান্ডিং, রাতের বেলায় টুকটাক করে কথা বলা।

    তানজিকা : রাতের বেলা কেন, সেটা হলে তো দিনের বেলাই কথা বলা যায়।

    ** রাতের বেলা বিলের চিন্তাটা কম থাকে।

    তানজিকা : কথা বলতে চাইলে বিলের চিন্তা থাকে না।

    ** সে রকম কথা বলার কেউ কি আছে?

    তানজিকা : না, হয়ে গেলে আমার সঙ্গে সঙ্গে সবাই জেনে যাবেন। কারণ টাকা, ধোয়া আর রোমান্স কোনো কৌটায় আটকে রাখা যায় না। ফুড়ে বেরিয়ে যায় এক সময়।


    Last edited by bdraj; 02-18-2008 at 01:06 PM.

  2. #2
    Ex Moderator

    Join Date
    Mar 2006
    Location
    Bolzano, Italy
    Posts
    1,814
    Post Thanks / Like
    Mentioned
    10 Post(s)
    Tagged
    8 Thread(s)
    Rep Power
    169

    Re: Media Gossip




    হয়তো এই বছরেই বিয়ে করব

    টিভি অভিনেত্রী চাঁদনী এই বছরের মধ্যেই বিয়ে করছেন। বেশ কিছুদিন ধরে এমন সংবাদ শোনা যাচ্ছে। কিন্তু এখন পর্যন্ত চাঁদনীর বিয়ের তেমন কোনো সত্যতা পাওয়া যায়নি। চাঁদনী বলেন, মেয়ে হয়ে জন্মেছি যখন বিয়ে তো করতেই হবে। সামাজিক দায়বদ্ধতা থেকে করব।
    বিয়েটা এই বছর করব কি না সেটা আমি নিশ্চিত নই। তবে বিয়ে করব। চাঁদনী সম্প্রতি মাস্টার্স পরীক্ষা শেষ করলেন। আরেক প্রশ্নের জবাবে চাঁদনী বলেন, পরিবার থেকে যদি পছন্দমতো কোনো পাত্র বাছাই করা হয় এই বছরেই বিয়ে হয়ে যেতে পারে। মিডিয়ার কেউ অথবা নিজের কোনো পছন্দের পাত্র আছে কিনা এ বিষয়ে কোনো কথা বলেননি চাঁদনী।






    গৃহবন্দী জয়া আহসান

    এই সময়ের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান এবার অভিনয় করবেন নিষিদ্ধ পল্লীর একজন পতিতা চরিত্রে। ঘুড়ি নামের এই নাটকে পতিতা চরিত্রে দেখা যাবে জয়া আহসানকে। নাটকটি পরিচালনা করবেন তাহের শিপন। নাটকের কাহিনীতে দেখা যাবে জয়া নিষিদ্ধ পল্লীর একজন মেয়ে।
    ওখানকার পাঁচ-দশটি মেয়ের মতোই অন্ধকার তার জীবন। এখানেই এক সময় পরিচয় হয় কবি মাহফুজ আহমেদের সঙ্গে। পরিচয় থেকে ঘনিষ্ঠতা তারপর দুজন বিয়ে করার সিদ্ধান্ত নেয় এবং এক সময় বিয়ে করেন। সংসার জীবন শুরু করলে এক সময় তাদের সমস্যা দেখা দিতে শুরু করে।
    প্রধান সমস্যা হলো পতিতা বলে বিশ্বাস করতে পারে না জয়াকে। এক সময় তালাবদ্ধ করে রাখে জয়াকে। এভাবেই এগিয়ে যাবে নাটক। জয়া আহসান এর আগে সংশয়, মনে মনে এবং বর্তমানে এনটিভিতে প্রচারিত সখিনা বিবি নাটকে ব্যতিক্রম চরিত্রে অভিনয় করেছেন। এদিকে শুধুমাত্র মেয়েদের জীবনের গল্প নিয়ে মতিয়া বাবু শুকুর পরিচালনায় সুধার সংসার নাটকে অভিনয় করবেন জয়া আহসান।







    শাবনূর ইচ্ছে করেই

    দিন যত যাচ্ছে শাবনূর তত মুটিয়ে যাচ্ছেন। ক্রসকানেকশনের খবর, শাবনূর নাকি ইচ্ছে করেই মোটা হচ্ছেন। খাওয়া-দাওয়া আর ঘুমই নাকি শাবনূরের প্রিয় বিষয়। কাজের প্রতি তার কোনো দায়বদ্ধতা নেই। সেদিনও মোস্তফিজুর রহমান মানিকের ‘মন ছুঁয়েছে মন’ ছবির শুটিংয়ে শিডিউল রেখেও আসেননি। পরে পরিচালক সন্ধ্যার পর শুটিং শুরু করেন। ক্রসকানেকশনের আরও খবর, শাবনূর নাকি মিডিয়ায় আর থাকতে চান না। মুটিয়ে যাওয়া শাবনূরকে কেউ ছবিতে কাস্ট করবেন না, এই ভেবে তিনি দিনকে দিন ইচ্ছে করে মোটা হচ্ছেন। তারপরও সবাই কেন শাবনূরকে নিয়ে কাজ করতে চান সেটা নাকি তার বোধগম্য নয়।

  3. #3
    Eid Release Seeder
    Join Date
    Jul 2005
    Location
    Ranna-Ghar
    Posts
    814
    Post Thanks / Like
    Mentioned
    0 Post(s)
    Tagged
    0 Thread(s)
    Rep Power
    70

    Re: Media Gossip

    many many thnx to the thread releaser. But i hav 1 questions, why its called gossip? its like interview.
    include(natok)
    include(movie)
    include(song)

    main(jaijaidin)
    {
    if quality=best;
    download all;
    seed all;
    else return (thnx for the release);
    }
    :daydreaming::cool::big grin:

  4. #4
    Ex Moderator

    Join Date
    Mar 2006
    Location
    Bolzano, Italy
    Posts
    1,814
    Post Thanks / Like
    Mentioned
    10 Post(s)
    Tagged
    8 Thread(s)
    Rep Power
    169

    Re: Media Gossip

    Quote Originally Posted by jaijaidin View Post
    many many thnx to the thread releaser. But i hav 1 questions, why its called gossip? its like interview.


    Everthing will be find here like gossip, interview, short news about BD Celebrity. & Also discuss about any gossip topics.

  5. #5
    Ex Moderator

    Join Date
    Mar 2006
    Location
    Bolzano, Italy
    Posts
    1,814
    Post Thanks / Like
    Mentioned
    10 Post(s)
    Tagged
    8 Thread(s)
    Rep Power
    169

    Re: Media Gossip


    পুরো ক্রেডিট

    শাকিব খান ঘোষণা দিয়েছেন শাবনূর, পূর্ণিমা, অপুর সঙ্গে তিনি আর অভিনয় করবেন না। ক্রসকানেকশনের খবর, এই তিন নায়িকার বিপরীতে অভিনয় করলে নাকি পুরো ক্রেডিট নায়িকাদের দখলে চলে যায়, তাই এমন সিদ্ধান্ত। পুরো ক্রেডিট যাতে তার নিজের থাকে এজন্য শাকিব এখন নতুন নতুন নায়িকাদের সঙ্গে কাজ করছেন।
    এ ফর্মূলা আগে থেকেই মেনে চলেন মান্না। মান্নার মতো পায়ের মাটি শক্ত না করেই শাকিবের এই সিদ্ধান্তকে আত্মঘাতী মনে করছেন অনেকে। যদিও আট লাখ টাকার নায়ক শাকিব মনে করেন এখনই সময় একক সিদ্ধান্ত নেওয়ার। সময়ই বলে দেবে শাকিবের সিদ্ধান্ত কতটা সঠিক।





    জনাকে নিয়ে

    ১৩ জুলাই মুক্তি পাবে ডাক্তার বাড়ি। আজিজুর রহমান পরিচালিত এ ছবিতে অভিনয় করেছেন জনা, শাকিব খান। ক্রসকানেকশনের খবর, ‘ডাক্তার বাড়ি’ জনার কেরিয়ারের একটি মাইলফলক হবে। তাই ছবি মুক্তি পর্যন্ত জনা নিজেকে গুটিয়ে রেখেছেন। গেল দুই মাস তিনি কাজ ছাড়া বাসার বাইরে বের হননি।
    তার কাছের মানুষজনের সঙ্গে যোগাযোগও কমিয়ে দিয়েছিলেন এই কদিন। ক্রসকানেকশনের আরও খবর, সম্প্রতিক সময়ে জনাকে নিয়ে দু-একটি পত্রিকা নেগেটিভ নিউজ লেখায় জনার এমন আচরণ। যদিও জনা বলেছেন, কাজের বাইরে আমি একেবারেই ঘরোয়া একটি মেয়ে। তাই কেউ কেউ আমাকে অকারণে বুল বোঝেন।





    রেজাল্ট পেয়ে
    আমিন খানের বিপরীতে ‘পিতার আসন’ ছবিতে নিপুণের প্রথম অভিনয়। দ্বিতীয় বার অভিনয় করছেন পি এ কাজলের ‘মেয়ে অপহরণ’ ছবিতে। ছবিটি এখন বেশ সফলতার সঙ্গে চলছে। ‘মেয়ে অপহরণ’-এর পজেটিভ রেজাল্ট পেয়ে যুগল পরিচালক শফি ইকবার তাদের ‘প্রেমে পড়েছি’ ছবিতে আমিন-নিপুণ জুটিকে কাস্ট করেছেন। এর আগে একই জুটি নিয়ে তিন ছবি শুরু করেছেন। ছবি তিনটি হলো রাজু চৌধুরীর ‘ঠেকাও আন্দোলন’, অপূর্ব রানার ‘পিতা’ ও আবুল খায়ের বুলবুলের ‘মায়ের চিৎকার’। আমিন-নিপুণের সাম্প্রতিক সাফল্যে আরও কয়েকজন নির্মাতা তাদের নিয়ে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন। এই মুহূর্তে এফডিসিতে ‘প্রেমে পড়েছি’-এর শুটিং চলছে। আমিন-নিপুণ জুটির এটি ছয় নম্বর ছবি।

  6. #6
    Administrator
    Join Date
    Oct 2005
    Location
    Paris, France
    Posts
    1,106
    Post Thanks / Like
    Mentioned
    3 Post(s)
    Tagged
    3 Thread(s)
    Rep Power
    85

    Thumbs up Re: Media Gossip

    :applause: great job bdraj. keep it up:peace sign:

  7. #7
    Ex Moderator

    Join Date
    Mar 2006
    Location
    Bolzano, Italy
    Posts
    1,814
    Post Thanks / Like
    Mentioned
    10 Post(s)
    Tagged
    8 Thread(s)
    Rep Power
    169

    Re: Media Gossip

    আসিফ এবার অভিনয়ে





    অনেকদিন ধরেই চলচ্চিত্র অথবা নাটকে অভিনয় করার ইঙ্গিত দিচ্ছিলেন সংগীত তারকা আসিফ। এরমধ্যে চলচ্চিত্র কিংবা নাটকের অভিনয় ব্যাটে-বলে না মিললেও একটি মোবাইল সেট কোম্পানির বিজ্ঞাপনের মডেল হয়েছিলেন তিনি। যদিও সেটা শেষ পর্ব প্রচার হয়নি যে কোন কারণে।

    সম্প্রতি সবার অজান্তে একটি এক ঘণ্টার নাটকে অভিনয় করেছেন আসিফ। নির্মাতা ফজলুর রহমানের পরিচালনায় আসন্ন ঈদের জন্য নির্মিত এ নাটকের নাম হাতে মাত্র ১৫ মি. ১৭ সেকেন্ড । এখানে আসিফের সঙ্গে অভিনয় করেছেন জয়, সুমাইয়া শিমু এবং খাঁটি সরিষার তেলখ্যাত মডেল কাজী জামাল উদ্দীন।

    কমেডি ধারার একঘণ্টা ব্যাপ্তির এ নাটকে আসিফকে দেখা যাবে একজন জনপ্রিয় কণ্ঠশিল্পীর চরিত্রে। নির্মাতা ফজলুর রহমান আরও জানান, আমরা আসিফকে তার প্রাপ্য সম্মান দেয়ার চেষ্টা করেছি। অর্থাৎ তার চরিত্রটির পরিধি কম হলেও এর গভীরতা অনেক বেশি এবং আমাদের প্রত্যাশার চেয়েও ভাল অভিনয় করেছেন তিনি।

    নির্মাতা সূত্র মূলত এর বাইরে বিস্তারিত জানাতে অপ্রস্তুত। কারণ তারা চাইছেন নাটকটি প্রচারের মধ্যদিয়েই সবটুকু চমকের মোড়ক উন্মোচিত হোক। এদিকে অভিনয় প্রসঙ্গে আসিফ অনেকটা এড়িয়ে যাওয়ার ভঙ্গিতে বলেন, আসলে এটা এমন কিছু না। মূলত জয়ের অনুরোধে অতিথি চরিত্রে অভিনয় করেছি।

    সম্ভবত সব মিলিয়ে মিনিট পাঁচেক আছি। তবে নাটকটির গল্প চমৎকার। আসিফ আরও বলেন, নাটক করাতো বড় কথা নয়, এখন ভাবছি নাটক দেখে আমার অডিও শ্রোতারা যদি ক্ষেপে যায়। কারণ ওরা চায় না আমি এসবে জড়াই। দেখা যাক, শেষ পর্যন্ত কি হয়। অভিনয়ে নিয়মিত হওয়া প্রসঙ্গে আসিফ বলেন, একদমই না। যেটা আমার জন্য না। সেটা নিয়মিত করা কি ঠিক? উল্লেখ্য, হাতে মাত্র ১৫ মিনিট ১৭ সেকেন্ড নাটকের শুটিং শেষ হয়েছে গত সপ্তাহে উত্তরার একাধিক লোকেশনে।

  8. #8
    Ex Moderator

    Join Date
    Mar 2006
    Location
    Bolzano, Italy
    Posts
    1,814
    Post Thanks / Like
    Mentioned
    10 Post(s)
    Tagged
    8 Thread(s)
    Rep Power
    169

    Re: Media Gossip

    শাকিব-জনা জুটি







    জুটি হিসেবে প্রথম ছবিতেই বাজিমাত করলেন শাকিব খান ও জনা। তাদের জুটির প্রথম ছবি ডাক্তারবাড়ি দুর্দান্ত ব্যবসায়িক সাফল্য লাভ করতে চলেছে। অভিজ্ঞ পরিচালক আজিজুর রহমান পরিচালিত এ ছবিটি যশোরের মনিহার প্রেক্ষাগৃহে রেকর্ড সৃষ্টিসহ সারাদেশের অভিজাত সিনেমা হলগুলোতে কাঙ্খিত সাফল্য লাভ করেছে।

    জনপ্রিয় অভিনেতা এটিএম শামসুজ্জামানের মৌলিক কাহিনী নিয়ে ডাক্তারবাড়ি ছবিটি নির্মাণ করেছেন বেদের মেয়ে জ্যোৎস্না, মনের মাঝে তুমি এবং মোল্লাবাড়ির বউ ছবির প্রযোজক মতিউর রহমান পানু। সুস্থ বিনোদনমূলক ছবির ধারাকে বেগবান করছে ডাক্তারবাড়ি । সুচরিতা, এটিএম শামসুজ্জামান, শাবনাজ, অমিত হাসান, খলিল, আফজাল শরীফ, প্রাণ, হাসান, জ্যাকি আলমগীর এবং সালাউদ্দিন লাভলুর মতো বাঘাবাঘা অভিনেতা-অভিনেত্রীর সঙ্গে ছবির রোমান্টিক জুটি শাকিব খান ও জনা দর্শকদের মন জয় করেছেন চমৎকারভাবে।

    তার তীক্ষ্ণ দৃষ্টি আর অভিজ্ঞতাকে মেনে নেন আজিজুর রহমান ও মতিউর রহমান পানুর মতো দুই অভিজ্ঞ চলচ্চিত্র ব্যক্তিত্ব। কারও ধারণাই অমূলক হয়নি। ডাক্তারবাড়ি ছবিতে শাকিব-জনার ঝগড়াঝাটি, মান-অভিমান ভরা অভিনয় দর্শকদের প্রচুর আনন্দ দিয়েছে। ছবিতে শাকিব খান পশুর ডাক্তার। আর জনা এমবিবিএস ডাক্তার অমিত হাসানের নার্স। শাকিব পছন্দ করে জনাকে। কিন্তু বাবা-মাহারা অনাথ মেয়ে শাকিবের প্রেমে পড়ে ডাক্তারবাড়ির আশ্রয় হারাতে চায় না। প্রেম কোন বাধা মানে না। এক সময় তাদের প্রেম হয়ে যায়। আর দর্শক এই প্রেম প্রাণভরে উপভোগ করে।

    প্রতিটি সিনেমা হলে উপচেপড়া দর্শকের ভিড় প্রথম ছবিতে শাকিব-জনা জুটির সাফল্য এনে দিয়েছে। ডাক্তারবাড়ির দুর্দান্ত সাফল্যে অনুপ্রাণিত অনেক নির্মাতা এখন শাকিব-জনা জুটিকে নিয়ে ভাবতে শুরু করেছেন। তবে ভাবনা-চিন্তায় সবার চেয়ে এগিয়ে চলচ্চিত্রের নাম্বার ওয়ান নৃত্যপরিচালক কাম চলচ্চিত্র পরিচালক মাসুম বাবুল। মাসুম বাবুল তার পরিচালিত দ্বিতীয় ছবি চোখ যে মনের কথা বলেতে শাকিব-জনাকে জুটি করে ছবির কাজ প্রায় শেষ করে এনেছেন। এ ছবিতে আরেক জুটি মৌসুমী ও ফেরদৌস।

    মতিউর রহমান পানুর প্রযোজনায় নির্মিত অন্যরকম প্রেমের গল্প চোখ যে মনের কথা বলেতে প্রতিষ্ঠিত জুটি মৌসুমী-ফেরদৌসের সঙ্গে রয়েছেন হালের আলোচিত জুটি শাকিব-জনা। ডাক্তারবাড়ি দিয়ে বাজিমাত করা নতুন এ জুটি চলচ্চিত্রে জুটি প্রথায় নতুন দিগন্তের উন্মোচন করেছে বলে সমগ্র চলচ্চিত্রে ব্যাপকভাবে আলোচিত হচ্ছে।

  9. #9
    Eid Release Seeder
    Join Date
    Jul 2005
    Location
    Ranna-Ghar
    Posts
    814
    Post Thanks / Like
    Mentioned
    0 Post(s)
    Tagged
    0 Thread(s)
    Rep Power
    70

    Re: Media Gossip

    bhalo gossip porte parchi.....nijeke dhonno mone korchi
    include(natok)
    include(movie)
    include(song)

    main(jaijaidin)
    {
    if quality=best;
    download all;
    seed all;
    else return (thnx for the release);
    }
    :daydreaming::cool::big grin:

  10. #10
    Ex Moderator

    Join Date
    Mar 2006
    Location
    Bolzano, Italy
    Posts
    1,814
    Post Thanks / Like
    Mentioned
    10 Post(s)
    Tagged
    8 Thread(s)
    Rep Power
    169

    Re: Media Gossip

    বিপাকে পুর্নিমা




    ডিভোর্সের মাধ্যমে গোপন বিয়ের খবর প্রকাশ হয়ে যাওয়ার পর মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন পূর্ণিমা। বিবাহিত পুরুষকে বিয়ে করা এবং দুই বছরের মাথায় সেই পুরুষের কাছ থেকে তালাক পাওয়ার পর পূর্ণিমা অন্ধকারে ঢেকে যান। তার ক্যারিয়ারে নেমে আসে বিপর্যয়।
    প্রথম ছবির পরিচালক জাকির হোসেন রাজুর ছবি থেকেও বাদ পড়ে যান তিনি।

    অবস্থা এতই করুণ হয়ে পড়ে যে পূর্ণিমা নিজেকে সামলাতে নতুন নতুন কৌশল অবলম্বন করেন। বদলে ফেলার চেষ্টা করেন নিজেকে। যে সব পত্রপত্রিকা পূর্ণিমার বিয়েকে মিথ্যা প্রমাণের অপচেষ্টা চালায় পূর্ণিমা তাদেরই বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছেন। পাক্ষিক আনন্দ আলোর কাছে অভিযোগ করে পূর্ণিমা বলেছেন, ওই সব পত্রপত্রিকার প্রতিনিধিরা তার সঙ্গে কোন কথা না বলেই বিয়েকে মিথ্যা বলার চেষ্টা চালিয়েছেন।

    পূর্ণিমা তার বিয়ে এবং ডিভোর্সের বিষয়ে দৈনিক মানবজমিন এবং পাক্ষিক আনন্দ আলো ছাড়া কারো সঙ্গেই কোন কথা বলেননি বলে দাবি করেন। সম্প্রতি একটি দৈনিকে পূর্ণিমা তার বিয়ে এবং ডিভোর্সের বিষয় উল্লেখ না করেই যারা সত্য সংবাদ প্রকাশ করেছেন তাদেরকে ষড়যন্ত্রকারী হিসেবে আখ্যায়িত করে নতুন সমস্যায় পড়েছেন।

    ওই পত্রিকার প্রতিনিধি পূর্ণিমার নিকাহনামা, তালাকের নোটিশ এবং সালিশির জন্য ঢাকা সিটি কর্পোরেশনের দুটি নোটিশ দেখে নিজেই বিব্রত হয়েছেন। ধাক্কা সামলাতে পূর্ণিমার মিথ্যাচার সীমা ছাড়িয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠছে। পূর্ণিমার এই মিথ্যাচারে সহযোগিতা করছেন একজন নায়ক। তিনি সম্প্রতি মুক্তিপ্রাপ্ত তার এবং পূর্ণিমা জুটির ছবিকে সুপারহিট বলে দাবি করছেন।

    যদিও চলচ্চিত্র ব্যবসায়ীরা তার এই দাবিকে সমর্থন করছেন না। নায়কটি পূর্ণিমাকে হিট এবং ব্যস্ত বানাবার জন্যও নানা রকম প্রচার চালাচ্ছেন। যদিও পূর্ণিমার গোপন বিয়ের খবর ফাঁস হয়ে যাওয়ার পর ওই নায়ক তার বিপরীতে পূর্ণিমাকে কোন ছবিতে চুক্তিবদ্ধ করাতে পারেননি।

    তবে এতে করে পূর্ণিমার নায়ক ভাগ্য ভাল বলেই স্বীকার করে নিচ্ছেন অনেকেই। কারণ পূর্ণিমার বিয়ের খবর জানার পরও আরেকজন নায়ক পূর্ণিমার পাশে থেকে গেছেন প্রেমিকের বেশ ধরে। অনেক অপবাদও সহ্য করেছেন। আরেক নায়ক সম্প্রতি একটি ছবি থেকে পূর্ণিমাকে বাদ দেয়ার পর এখন আবার পূর্ণিমার জন্য চেষ্টা তদ্বির চালাচ্ছেন।

    আর সময়ের শীর্ষনায়ক তো পূর্ণিমার পক্ষে কোমর বেঁধেই নেমে গেছেন। এতে করে চলচ্চিত্র বোদ্ধারা মনে করছেন পূর্ণিমা হয়তো প্রাথমিক ধাক্কা সামলে নিতে পারবেন। সম্প্রতি পূর্ণিমা রিয়াজের সঙ্গে ওয়াকিল আহমেদ পরিচালিত একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন। এফআই মানিক পরিচালিত একটি ছবিতে তিনি কাজ করবেন শাকিব খানের বিপরীতে।

    তাছাড়া মান্নার নিজস্ব প্রযোজনার মনের সাথে যুদ্ধ ছবি ছাড়াও মান্নার আগামী ছবি পিতামাতার আমানত-এ পূর্ণিমা থাকবেন। মান্না ড. জহির শাহ প্রযোজিত একটি ছবিতেও পূর্ণিমাকে চুক্তিবদ্ধ করিয়েছেন ছয় মাস আগে। যদিও সেই ছবি শুরু হওয়ার আপাতত কোন সম্ভবানা নেই।

    এ সব কিছু মিলিয়ে পূর্ণিমা নিজেকে তুলে ধরার চেষ্টা করছেন। আগস্ট মাসের ১৫ তারিখে পূর্ণিমার ডিভোর্স কার্যকর হয়ে যাবে। স্বামী মোস্তাক কিবরিয়া অঞ্জনের সঙ্গে সকল সম্পর্ক কাগজে কলমেও শেষ হয়ে যাবে। তার পর যদি ভাগ্য সহায় হয় তাহলে হয়তো পূর্ণিমা তার চার পাশের অন্ধকার সরিয়ে আলোকিত হতে পারেন।

  11. #11
    Inquisitive
    Join Date
    Jun 2007
    Posts
    12
    Post Thanks / Like
    Mentioned
    0 Post(s)
    Tagged
    0 Thread(s)
    Rep Power
    0

    Re: Media Gossip

    Amr Purnima biye korlo kobe :crying: :crying: ..kisui to jani na.
    Deser baire thaki koiya ki kisui janum na...:sad: :sad: kare biya korlo kida aida???.details ki keo dibar parben..

  12. #12
    Eid Release Seeder
    Join Date
    Jul 2005
    Location
    Ranna-Ghar
    Posts
    814
    Post Thanks / Like
    Mentioned
    0 Post(s)
    Tagged
    0 Thread(s)
    Rep Power
    70

    Re: Media Gossip

    hai hai..e kake biye korlo purnima? mone hoitese kono mudir dokandar...
    include(natok)
    include(movie)
    include(song)

    main(jaijaidin)
    {
    if quality=best;
    download all;
    seed all;
    else return (thnx for the release);
    }
    :daydreaming::cool::big grin:

  13. #13
    Ex Moderator

    Join Date
    Mar 2006
    Location
    Bolzano, Italy
    Posts
    1,814
    Post Thanks / Like
    Mentioned
    10 Post(s)
    Tagged
    8 Thread(s)
    Rep Power
    169

    Re: Media Gossip



    অপির বিয়ে!


    অপি করিম। যে নামটি এরই মধ্যে অর্জন করেছে ছোট পর্দার পরম নির্ভরতার প্রতীক হিসেবে। বুয়েট ক্যাম্পাসের সাত বছর আর শান্ত মরিয়ম বিশ্ববিদ্যালয়ের এক বছরে পরীক্ষা শব্দটি যেমন অপিকে পিছু ছাড়েনি, তার চেয়েও বেশি তাকে আগলে রেখেছে মিডিয়ার ধারাবাহিক সফলতা।
    নাটক, চলচ্চিত্র, মঞ্চ, বিজ্ঞাপন এবং উপস্থাপনা সবখানে তার মিলেছে দর্শক-সমালোচকের সমান মুগ্ধতা।

    অপি দেখিয়েছেন তার অভিনয় পারঙ্গমতা। ক্যারিয়ারের শুরু থেকে পরীক্ষা নামের নিয়মিত অজুহাত ফিকে করতে পারেনি অপির ধারাবাহিক সফলতাকে। যেমনি পারেনি নির্মাতাকেন্দ্রিক একাধিক প্রেম-বিয়ের গুঞ্জনেও। মিডিয়ার বেশির ভাগ গুঞ্জন নির্দিষ্ট বিরতির পর সত্যি হয়ে ধরা দিলেও অপির বেলায় বিষয়গুলো বরাবরই অস্পষ্ট থেকেছে।

    সম্প্রতি বিয়ে সংক্রান্ত এমন আরও একটি স্পষ্ট গুজব প্রচলিত হয়েছে অপিকে ঘিরে। যে গুজবে শুধু প্রেমের কথাই উঠে আসেনি, সঙ্গে এসেছে পাত্রের নাম-পরিচয় এবং বিয়ের দিন-তারিখও। অপি কাছাকাছি সময়ে আরও আলোচনায় এসেছেন নির্মাণ প্রক্রিয়াধীন একটি চলচ্চিত্রকে ঘিরে। এসব মিলিয়ে তার সাম্প্রতিক সময়ে তুলে ধরা হয়েছে।

    কি অবস্থা, কেমন আছেন?

    অবস্থা ভালো, ভালো নেই তবুও।

    একটু খুলে বলবেন কি?

    থার্মোমিটার অনুযায়ী জ্বরের মাত্রা ১০৪ ডিগ্রি। তার উপর নাকের ডগায় বিয়ের তারিখ। কত যেন... ও মনে পড়েছে ১৮ আগস্ট। গোছ-গাছের একটা ব্যাপার আছে না।

    কাজের কথা বলুন, নাটকের কাজ।

    পাশাপাশি সময়ে তিনটি নাটকের কাজ করছি। একসঙ্গে এতগুলো কাজ সম্ভবত এর আগে করিনি। এবার কিভাবে যেন পাশাপাশি হয়ে গেছে। এর মধ্যে প্রধান কাজ হচ্ছে মেগা ধারাবাহিক ৫১বর্তীর পর দীর্ঘ বিরতি নিয়ে আরেকটি মেগা করছি। অম্লান বিশ্বাসের নির্দেশনায় নাটকটির নাম বৃষ্টির জন্য।

    এর সঙ্গে শুটিং চলছে নাহিদ আহমেদ পিয়ালের ২৬ পর্বের নৌকাডুবি । যে নাটকটির গেল দেড় বছর ধরে একটু একটু করে শুটিং করছি। আশা করছি এর মধ্যে শেষ হয়ে যাবে। আরেকটি জোস টেলিফিল্ম করছি আলভী আহমেদের। অঞ্জন দত্তের বেলাবোস গানের ছায়া অবলম্বনে রচিত হয়েছে এটি। এখানে বেলাবোসের চরিত্র নিয়ে আমি অনেকটাই এক্সাইটেড।

    শুধু আপনিই নন, পুরো মিডিয়াই এ নিয়ে দারুণ উত্তেজিত।
    মানে, যেমন?

    যেমন এ নাটকের শুটিং সিডিউল পিছানোর যুক্তি ধরেই মিডিয়ায় রটেছে ১৮ আগস্ট আপনি বিয়ে করতে যাচ্ছেন। একই সূত্র ধরে উঠে এসেছে আপনার অনেক দিনের বন্ধু ইফতির নাম...

    এমন একটি ঠুনকো যুক্তিতে ভর করে কিছু পত্র-পত্রিকা এরকম নির্ভরযোগ্য সংবাদ কি করে পরিবেশন করল, বুঝি না। আমাকে কিংবা আমার পরিবারের সঙ্গে কোনো রকম কথা না বলেই! দিস ইজ নট ফেয়ার। আমার কথা বাদই দিলাম কিন্তু আমার সঙ্গে জড়িয়ে যে লোকটির নাম-ঠিকানাসহ হবু বর বানিয়ে দেওয়া হলো তাদের বর্তমান অবস্থার কথা ভাবুন।

    এমন সংবাদ পত্রিকায় ছাপা হওয়ার পর তাদের কাছে আমার এবং এই মিডিয়ার অবস্থা ঠিক কোন পর্যায়ে দাঁড়াল? বিষয়টি নিয়ে যখন শ শ ছাত্র-শিক্ষকের সামনে আমি ও ইফতি শান্তা মরিয়ম ক্যাম্পাসে মুখোমুখি হবো তখনকার পরিবেশের কথা একবার ভাবুন তো?

    তার মানে ১৮ আগস্ট এবং ইফতেখার রহমান ইফতি এ দুটি বিষয়কে আপনি অস্বীকার করছেন?

    ধরুন ১৮ তারিখে আমি বিয়ে করছি। এর একদিন পর অর্থাৎ ২০ তারিখে আমি যাচ্ছি টানা চার দিনের জন্য আলভী আহমেদের আউটডোর শুটিংয়ে। বাংলাদেশের কোনো নারী, কোনো পুরুষ কিংবা কোনো সমাজে এমন কোনো নজির আছে কি? যে কিনা বিয়ের একদিন পর চারদিনের জন্য ধেই ধেই করে শুটিংয়ে বেরিয়ে পড়বে?

    যে মেয়ে গেল আট বছরে ক্লাস এবং পরীক্ষার কারণ শ শ লোভনীয় অফার ফিরিয়ে দিয়েছে চোখ বুজে, সেই মেয়ে হাতের মেহেদি মোছার আগেই শুটিংয়ে ছুটে যাবে সেটা কি করে সম্ভব! তবে এটুকু নিশ্চিত আগামী চার বা পাঁচ মাসের মধ্যে বিয়ের পিঁড়িতে বসছি। এতে কোনো সন্দেহ নেই।

    এরই মধ্যে পারিবারিকভাবে দুপরে মধ্যে প্রাথমিক আলাপ চলছে প্রাথমিক আলাপটা কি ইফতিদের সঙ্গে...ওহ্ মাই গড। প্লিজ নামটি বারবার উচ্চারণ করে তাকে খাটো করার কোনো মানে হয় না। এমনিতেই আমার জন্য ওদের অনেক সমালোচনার মুখে পড়তে হয়েছে। মুসলিম পরিবারের সন্তান হয়ে আজ শুধু এটুকু সত্য প্রকাশ করছি আগামী চার বা পাঁচ মাসের মধ্যে হলেও বিয়েটা ইফতির সঙ্গে হচ্ছে না। এমন কোনো সম্ভাবনা কখনোই ছিল না।

    তাহলে বিয়ে করছেন কাকে, মিডিয়ার কেউ?

    জীবনেও না। বিষয়টি এখনো প্রাথমিক অবস্থায় আছে বলে বিস্তারিত বলছি না। কার এর পুরোটাই নির্ভর করছে উপরওয়ালার ইচ্ছের উপর। তবে এটুকু নিশ্চিত থাকুন ভদ্রলোক এই মিডিয়ার কেউ নন কিংবা আমার প্রেমিকও নন। পুরোটাই হচ্ছে পারিবারিকভাবে, যিনি আর্কিটেক্ট এবং স্থাপত্য নির্মাণের সঙ্গে জড়িত।

    প্রসঙ্গক্রমে আরেকটি কথা বলি, বিশ্বাস করা না করা আপনার ব্যাপার এ জীবনে এখনো একটি প্রেমও হয়নি আমার। কেন করা হয়নি সেটা আমি একদিন বলব। যেদিন আমার আমি অনুষ্ঠানের অতিথি হিসেবে কথা বলার সুযোগ পাব। যে কথা আমি ছাড়া কেউ কখনো জানেনি, জানতেও চায়নি। অথচ আপনারা ধরে বেধে সেই প্রেমের বিষয়টাই পড়িয়ে দিলেন নিজ দায়িত্বে। সত্যিই আমরা অনেক বিচিত্র।

    চলচ্চিত্র প্রিয়তমেষু থেকে শেষ সময়ে সরে দাঁড়ালেন কেন?


    করছি না। ব্যস, এটুকুই। এর বাইরে আর কিছু বলতে চাই না। প্লিজ...

    বিয়ের দাওয়াতটা...

    দাওয়াত তো পরের বিষয়। তার আগে দোয়া করুন পাত্রপক্ষ যেন পাত্রীকে ভালোয় ভালোয় পছন্দ করেন। কারণ হাতে তো সময় বেশি নেই। আর মাত্র চার বা পাঁচ মাস। এর মধ্যে দাওয়াত না খাওয়াতে পারলে পরে তো বলে বেড়াবেন-কথা দিয়ে কথার বরখেলাপ করলেন অপি করিম।

  14. #14
    Ex Moderator

    Join Date
    Mar 2006
    Location
    Bolzano, Italy
    Posts
    1,814
    Post Thanks / Like
    Mentioned
    10 Post(s)
    Tagged
    8 Thread(s)
    Rep Power
    169

    Re: Media Gossip




    অপ্সরা রাউন্ডের শুভেচ্ছা


    শুভেচ্ছা। কারও প্রতি কারও শুভেচ্ছা নয়। এ শুভেচ্ছা চিত্রনায়িকা শুভেচ্ছা, মিষ্টি মেয়ে শুভেচ্ছা। এটা তার পর্দার নাম। আসল নাম মাহমুদা আক্তার মুন্নী। লাক্স সুপার স্টারের অপ্সরা রাউন্ড পার হওয়া মেয়ে এই শুভেচ্ছা। চলচ্চিত্রে যার কেরিয়ার শুরু হওয়ার কথা ছিল এফআই মানিকের হাত ধরে। কিন্তু মাঝখানে দেখা দেয় ছোট্ট একটা সমস্যা। তাই কেরিয়ার শুরু করলেন সফল যুগল পরিচালক শাহীন সুমনের ছবি দিয়ে। প্রথম ছবি এক বুক জ্বালা। বিপরীতে নায়ক শাকিব খান। ছবির বেশির ভাগ শুটিং শেষ। বাকি শুধু গানগুলো। সেগুলোর শুটিং এ মাসেই।

    শুভেচ্ছার প্রথম ছবি এক বুক জ্বালা শেষ হওয়ার আগেই অফার পেয়েছেন অন্তত তিনটি ছবির। কিন্তু শুভেচ্ছা না করেছেন। কারণ শুভেচ্ছা চান কেরিয়ারের দ্বিতীয় ছবিটি এফআই মানিকের হোক। আর বিপরীতে নায়ক অবশ্যই থাকতে হবে প্রথম সারির কেউ।
    ইউডা ইউনিভার্সিটির ইংরেজি দ্বিতীয় বর্ষের ছাত্রী শুভেচ্ছা এর আগে এক বছর মডেলিং করেছেন। তারও আগে কয়েকটি বিজ্ঞাপনচিত্রে কাজ করেছেন। বাংলালিংকের দুটো ও ভার্জিনের একটি বিজ্ঞাপনে তার উপস্থিতি ছিল ছোট সময়ের। তাই সেভাবে আলোচনায় আসতে পারেননি। যতটা পেরেছেন চলচ্চিত্রে কাজ করে। শুভেচ্ছার ইচ্ছে চলচ্চিত্রের পাশাপাশি মডেলিংয়ে ছিটেফোঁটা কাজ করবেন।

    শুভেচ্ছার বাবা মোজাম্মেল হক পুলিশের এএসপি। চাকরি করছেন ঢাকাতেই। এর আগে ছিলেন ডিবিতে। তিন বোন এক ভাইয়ের মধ্যে সবার ছোট শুভেচ্ছা। ছোটবেলা থেকেই নাচ করেন। অভিনয়ে এই প্রথম। সবার সহযোগিতা পেলে ভালো করবেন বলে আত্মবিশ্বাস রয়েছে তার।
    ঢাকার ছবিতে চরিত্রের খুব প্রয়োজন ছাড়া এখন আর কোনো পরিচালক পুরনো নায়িকাদের নিয়ে কাজ করতে চান না। তাই অপু, নিপুণ, জনাদের পর এখন শুভেচ্ছার মধ্যে তারকা নায়িকার সম্ভাবনা খুঁজছে কেউ কেউ।






    সাবার নতুন

    আয়না ও খেলাঘর ছবির পর সোহানা সাবা তৃতীয় ছবিতে চুক্তিবদ্ধ হলেন। নতুন পরিচালক মুরাদ পারভেজ পরিচালিত এ ছবির নাম চন্দ্রগ্রহণ। এ ছবিতে সোহানা সাবার বিপরীতে অভিনয় করবেন রিয়াজ। রিয়াজ ছাড়াও ছবির আরও কয়েকটি চরিত্রে অভিনয় করবেন চম্পা, দিলারা জামান, তুষার খান। আনিকা ফিল্মসের ব্যানারে নির্মিত এ ছবির মহরত হয়েছে ১ জুলাই। আগামী অক্টোবর থেকে ছবির শুটিং শুরু হবে।

  15. #15
    Ex Moderator

    Join Date
    Mar 2006
    Location
    Bolzano, Italy
    Posts
    1,814
    Post Thanks / Like
    Mentioned
    10 Post(s)
    Tagged
    8 Thread(s)
    Rep Power
    169

    Re: Media Gossip




    বন্ধুত্বপূর্ণ সম্পর্ক

    পরিচালক মালেক আফসারী ও সিমলার প্রেম নিয়ে জল্পনা-কল্পনার অবসান হয়েছে। ক্রসকানেকশনের খবর, পরিচালক মালেক আফসারী তার প্রথম স্ত্রী রোজী আফসারীর মৃত্যুর পর দ্বিতীয় বিয়ে করেছেন। তার বিয়ের পর সিমলা এবং তার প্রেমের গুজবের অবসান হলো। ক্রসকানেখশনের আরও খবর, সিমলা ও মালেক আফসারীর মধ্যে একটা চমৎকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। সেই সম্পর্ক প্রেমে মোড় নেওয়ার আগেই সিমলার পরিবার থেকে জোর প্রতিবাদ আসে। রীতিমতো সিমলাকে শাসিয়ে দেওয়া হয় পরিবার থেকে। তাই মালেক আফসারী-সিমলার সম্পর্ক সেখানেই থেমে যায়।





    পপি বাদ

    পরিচালক শহীদুল ইসলাম খোকন তার ‘ভালোবাসার সেন্টমার্টিন’ ছবি থেকে পপিকে বাদ দিয়েছেন। সেখানে কাস্ট করেছেন শাবনূরকে। ক্রসকানেকশনের খবর, ইদানীং শাবনূরকে নিয়ে কাজ করার আগ্রহ কমে যাচ্ছে পরিচালকদের। এর কারণ শাবনূরের ঊর্ধ্বগতির স্বাস্থ্য। তাই শাবনূর গায়ক রাশেদের মতো আনকোরা নায়কের সঙ্গে কাজ করতে রাজি হয়েছে। ক্রসকানেকশনের আরও খবর, পপি বলেছেন আমি ছবিটি ছেড়ে দিয়েছি। আমাকে কেউ বাদ দেননি।



    আপত্তি নেই

    শাকিব খান ঘোষণা দিয়েছেন অপুর বিপরীতে আর অভিনয় করবেন না। বেশ কয়েকটি পত্রিকায় এমন খবর দেখার পর অপু বিষয়টি জানতে পেরে শাকিবকে ফোন দেন। ক্রসকানেকশনের খবর, অপুর বিপরীতে অভিনয় না করার বিষয়ে শাকিবকে প্রশ্ন করার সঙ্গে সঙ্গে শাকিব নাকি বলেন, অনেক আগে বলেছি। এখন তো তোমার সঙ্গে অভিনয়ে আমার আপত্তি নেই। ক্রসকানেকশনের আরও খবর, ৬ জুলাই মুক্তিপ্রাপ্ত ‘স্বামীর সংসার’ ছবির রেজাল্ট দেখে শাকিব একটু নরম হয়েছেন। বুঝতে পেরেছেন নিজের অবস্থান। এককভাবে অবস্থান ধরে রাখা যত সহজ তার চেয়ে সহজ জুটি হয়ে অবস্থান ধরে রাখা।



    অনেক দিন পর

    পূর্ণিমা অভিনীত ১৩ জুলাই মুক্তি পাওয়া একটি ছবির নাম ক্ষমতার গরম। পি এ কাজল পরিচালিত এ ছবিতে পূর্ণিমার নায়ক মান্না। অনেকদিন পর পূর্ণিমার এই ছবিটি নিয়ে দর্শকদের মধ্যে বাড়তি আগ্রহ দেখা যাচ্ছে। আগ্রহের কারণ পূর্ণিমার গোপন বিয়ে ও ডিভোর্সের ঘটনা। পূর্ণিমা ভক্তরা তার গোপন বিয়ের খবরে হতাশ হয়েছেন। ছবিটি ভালো ব্যবসা করলেও নতুন করে কেউ পূর্ণিমাকে নিয়ে আগ্রহ প্রকাশ করবে কিনা সন্দেহ। পূর্ণিমা নাকি আগের চেয়ে বেশি উদাসীন। বিশেষ করে শুটিং স্পটে এখনো সহজ হতে পারছেন না

  16. #16
    Ex Moderator

    Join Date
    Mar 2006
    Location
    Bolzano, Italy
    Posts
    1,814
    Post Thanks / Like
    Mentioned
    10 Post(s)
    Tagged
    8 Thread(s)
    Rep Power
    169

    Re: Media Gossip




    ধারাবাহিক নাটক কমসংখ্যকই দর্শকপ্রিয় হচ্ছে :
    ফারাহ রুমা


    মন ভাল নেই এ সময়ের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী ফারাহ রুমার। বেশ কিছুদিন ধরেই এমন অবস্থা তার। তবে অভিনয় সংক্রান্ত কিংবা প্রেম-বিয়ে এসব ঘটনাজনিত কারণে নয়। একান্তই পারিবারিক কারণে মন খারাপ। প্রায় দুই মাস ধরে বাবার অসুস্থতার জন্যই ভাল নেই তিনি।

    বলেন, প্রায় দুই মাস ধরে বাবা অসুস্থ। দেশে চিকিৎসা করানোর পর ডাক্তারের পরামর্শে বিদেশে নিয়ে যাই। কিছুদিন আগে আবার দেশে নিয়ে এসেছি। এখনও চিকিৎসা চলছে। বাবার অসুস্থতার জন্য নিয়মিত শুটিংও করতে পারছি না। কিছু নাটকের কাজও আমাকে ছেড়ে দিতে হয়েছে। যাদের শিডিউল দিয়ে রেখেছিলাম তারা অবশ্য বিষয়টি জানেন।

    যার ফলে আমার কোন সমস্যা হয়নি। তিনি আরও বলেন, এই সপ্তাহ থেকে আবার অভিনয় শুরু করব। তবে সত্যিকথা বলতে বাবার জন্য অবশ্যই মন খারাপ। সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছি, তিনি যাতে দ্রুত বাবার রোগ ভালো করে দেন।এ সপ্তাহে শুরু করা কাজের প্রসঙ্গে জানান, কয়েকটি এক ঘণ্টার নাটক করব।

    মোস্তাফিজুর রহমানের প্রযোজনায় বিটিভির একটি নিজস্ব প্রযোজনার নাটকে কাজ করব। নাটকের নাম এখনও চূড়ান্ত হয়নি। এফকিউ পিটার-এর ভাড়া বিভ্রাট নামে একটি মজার নাটকের কাজ হবে এ সপ্তাহে। একই সঙ্গে দেওয়ান নাজমুলের ভাড়া করা বর ও কাজী টিপুর নির্দেশনায় আরও একটি এক ঘণ্টার নাটকও করব খুব শিগগিরই।

    ভাড়া করা বর-এ আমাকে দেখা যাবে ভীষণ আদুরে একজন মেয়ের ভূমিকায়। যাকে কিনা পরিবার থেকে বারবার বিয়ে দিতে চায়। এ জন্য ছেলেও ভাড়া করে আনা হয় এক সময়। শুরু হয় মজার মজার সব কাণ্ড। এ নাটকে আমার বিপরীতে অভিনয় করবেন টনি ডায়েস। এক ঘণ্টার নাটক প্রসঙ্গে আরও জানান, এখন তো আগের মতো এক ঘণ্টার নাটক হচ্ছে না।

    শুধু ঈদকে সামনে রেখেই এক ঘণ্টার নাটক বেশি নির্মাণ হয়। মাসখানেক আগে কয়েকটি এক ঘণ্টার নাটক করেছি। একটি হচ্ছে জাহাঙ্গীর আলম সুমনের ফুল স্টপ, অন্যটি অনিমেষ আইচের ফ্রেমে বাঁধানো প্রেম। অবশ্য কাজ দুটি বাবার অসুখের সময়ই বিরতি দিয়ে দিয়ে করেছি। পাশাপাশি ধারাবাহিকের কাজও সামনে হবে।

    এক ঘণ্টার নাটক কি আগামীতে হারিয়ে যাবে? এমন প্রশ্নের জবাবে রুমা বলেন, আমার মনে হয় না একক নাটক হারিয়ে যাবে। মোটেই হারাবে না। কেননা, একক নাটকের দর্শক এখনও অপেক্ষায় থাকে নাটক দেখার জন্য। শুধু তাই নয়, প্রচণ্ড আগ্রহ নিয়েই অপোয় থাকে। কাজেই এর আবেদন এত সহজে ফুরাবে না।

    আজকের সময়ে এসে প্রচুর ধারাবাহিক নাটক নির্মাণ হচ্ছে। দর্শকও দেখছে। তবে ধারাবাহিক নাটক প্রচুর নির্মাণ হলেও কমসংখ্যকই দর্শকপ্রিয়তা পাচ্ছে। উল্লেখ্য, চলতি সময়ে ফারাহ রুমা অভিনীত কয়েকটি ধারাবাহিক নাটক বিভিন্ন চ্যানেলে প্রচার হচ্ছে। এগুলো হচ্ছে-আহমেদ ইউসুফ সাবেরের সাম্রাজ্য, শহীদুজ্জামান সেলিমের প্রত্ননারী ও এইসব অন্ধকার ।

    ড. সেলিম আলদীনের লেখা নিয়ে প্রত্ননারীতে রুমা অভিনয় করছেন মোনা চরিত্রে। এ নাটকে তার অভিনীত চরিত্রটি বেশ মজার। বলেন, নাটকে আমার বাবা একজন প্রফেসর। আমি পড়াশোনা করি। ভাবতে ও লেখালেখি করতে ভীষণ পছন্দ করি। শহীদুজ্জামান সেলিম আমার বাবার স্টুডেন্ট। সে ইতিহাসের ছাত্র।

    একটা সময় তাকে নিয়ে আমার মধ্যে এক ধরনের ভাললাগা বোধ তৈরি হয়। কিন্তু সেলিম ইতিহাস নিয়ে পড়ে থাকতেই বেশি পছন্দ করে। যার কারণে প্রেম ভালবাসা বেশিদূর এগোয় না। ব্যক্তিজীবনের প্রেম ভালবাসা প্রসঙ্গে বলেন, একটা কিছু করার সময় সে বিষয়ে ভাবনা থাকে, চিন্তা থাকে।

    সত্যিকথা বলতে প্রেম কিংবা বিয়ে নিয়ে এখন আমার মধ্যে কোন ভাবনা নেই, চিন্তা নেই। তাছাড়া প্রেম করছিও না। প্রেম করলে তো সবাই জানতো। আমার এখনকার যত ভাবনা-চিন্তা অভিনয়কে ঘিরে, আমার ক্যারিয়ারকে ঘিরে। আপাতত ক্যারিয়ার নিয়েই থাকতে চাই। ক্যারিয়ারের বিষয়ে আরও বলেন, আমি নিজের ক্যারিয়ার নিয়ে অনেকখানি তৃপ্ত।

    সবসময় আমার যেটা প্রত্যাশা তা হচ্ছে- আরও ভাল কাজ করতে চাই। আরও সুন্দর সুন্দর কাজ করতে চাই, যা এখনও করা হয়নি। লাক্স সুন্দরী নির্বাচিত হওয়ার মাধ্যমে ফারাহ রুমার মিডিয়াতে পথচলা শুরু হয় মাঝখানে কিছুদিন বিরতি দিলেও কয়েক বছর ধরে চুটিয়ে কাজ করছেন, বিশেষ করে দুবছর ধরে ব্যস্ততা যাচ্ছে প্রচণ্ড। প্রচুর কাজ যেমন করছেন তেমনি ভাল কাজও করছেন তিনি।

    আর ভাল কাজের বদৌলতে নিজের একটা ভাল অবস্থানও তৈরি করে নিয়েছেন নির্মাতা ও দর্শকদের কাছে। বিশেষ করে রবীন্দ্রনাথ ঠাকুরের শুভ দৃষ্টির কুমী, লাদিয়া ধারাবাহিকের নাম ভূমিকায়, সম্পূর্ণ রঙিন-এর এক্সটা, গৌর চন্দ্রিকা ধারাবাহিকের ইরাম চরিত্রে অভিনয় করে ব্যাপক প্রশংসিত হন।

    জাহিদ হাসান নির্দেশিত লাল নীল বেগুনীতে শহীদুজ্জামান সেলিমের স্ত্রীর ভূমিকায় অভিনয় করেও প্রশংসিত হয়েছেন। ক্যারিয়ারের এই পর্যায়ে এসে হুমায়ূন আহমেদের নাটকেও অভিনয় করেছেন। নাটক ও মডেলিং করলেও চলচ্চিত্রে এখনও কাজ করা হয়নি। বলেন, স্ক্রিপ্ট, গল্প ও নির্মাতা পছন্দ হলে অর্থাৎ ব্যাটে-বলে মিলে গেলে চলচ্চিত্রে কাজ করতে কোন আপত্তি নেই। কারণ আমি তো অভিনয়ের মধ্যেই আছি।

    ভবিষ্যতেও অভিনয় নিয়ে থাকব। এত কিছুর পর কাজ করতে চান পর্দার পেছনেও। জানান, পর্দার পেছনে কাজ করা সময়সাপেক্ষ ব্যাপার। তাছাড়া কাজ না শিখে কিছু করতে চাই না। আগে কাজ শিখি, সময় যাক, তারপর না হয় করব।

  17. #17
    Ex Moderator

    Join Date
    Mar 2006
    Location
    Bolzano, Italy
    Posts
    1,814
    Post Thanks / Like
    Mentioned
    10 Post(s)
    Tagged
    8 Thread(s)
    Rep Power
    169

    Re: Media Gossip




    স্বাগতাকে নিয়ে

    ছোট পর্দার অভিনেত্রী স্বাগতা বড় পর্দায়ও কাজ করছেন। আবদুল্লাহ আল মামুন পরিচালিত দড়িয়া পাড়ের দৌলতি ও জয়নাল আবেদীন পরিচালিত শত্র“ শত্র“ খেলা ছবির কাজ শেষ হয়েছে। দুই ছবিতে স্বাগতা দুটি ভিন্ন চরিত্রে অভিনয় করেছেন। দুটি ছবিতে স্বাগতার নায়ক মান্না। জানা গেছে, স্বাগতাকে চলচ্চিত্রে ব্যস্ত করার জন্য মান্না চেষ্টা করছেন। বেশ কয়েকজন পরিচালককে অনুরোধ করেছেন স্বাগতাকে কাস্ট করতে। ভালো অভিনয় জানা স্বাগতাকে নিয়ে পরিচালকরা বিশেষ চরিত্রে কাজ করতে চাইলেও নায়িকা চরিত্রে নিতে রাজি হচ্চে না। ফলে মান্নার অনুরোধেও কাজ না হওয়ায় স্বাগতা ছোট পর্দাতেই বেশি সময় দিচ্ছেন।






    কিছুই জানেন না প্রভা!

    গিয়াসউদ্দিন সেলিমের মনপুরা থেকে নিজেকে সরিয়ে নেওয়ার পর বিভিন্ন সমস্যায় দিন কাটাচ্ছেন প্রভা। বেশ কিছুদিন ধরে মিডিয়ায় প্রচার হচ্ছে প্রভা বাণিজ্যিক ধারার ছবিতে অভিনয় করছেন। শাহীন সুমন পরিচালিত একটি ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন এমন কথাও শোনা যাচ্ছে। এসব নিয়ে প্রভা বলেন, আমি এখন পর্যন্ত সিনেমার কোনো পরিচালকের সঙ্গে কথা বলিনি। বাণিজ্যিক ধারার কোনো পরিচালককে আমি চিনিই না। চলচ্চিত্রে অভিনয় করার ইচ্ছা, তবে সেটা পড়াশোনা শেষ করার পর। ততদিন ছোট পর্দাতেই অভিনয় করব। প্রভাব বর্তমানে শান্তা মারিয়ামে ফ্যাশন এন্ড ডিজাইনে পড়াশোনা করছেন। এরই মধ্যে শেষ করলেন আশরাফী মিঠুর এক ঘন্টার কষ্ট পোড়াও ও টোনাটুনির গল্প চয়নিকা চৌধুরীর যে মেঘে বৃষ্টি হয় না, আশুতোষ সুজনের ২৬ পর্বেও ধারাবাহিক দি রোড, রেদওয়ান রনীর ধারাবাহিক লাকি ফর্টিনসহ বেশ কিছু নাটকে।





    অভিনয় পুঁজি করে
    প্রথমবারের মতো পরিচালনা করছেন এক সময়ের জনপ্রিয় চলচ্চিত্র অভিনেত্রী পারভীন সুলতানা দিতি। একটি মিউজিক ভিডিও পরিচালনা করবেন তিনি। নিজের গাওয়া ১০টি গান নিয়ে এই মিউজিক ভিডিওটি তিনি পরিচালনা করবেন। এলবামটির শিরোনাম হচ্ছে রঙ্গিলা মন। এরই মধ্যে তিনটি গানের শুটিং শেষ হয়ে গেছে। তিনটি গানের শুটিং সম্পন্ন করেছেন কানাডায়। বাকি গানগুলোর শুটিংও সেখানেই করবেন। প্রথম পরিচালনা প্রসঙ্গে দিতি বলেন, আমি মূলত গানের মানুষ, শখের বশে অভিনেত্রী হয়েছি। এবার অ্যালবাম করার সিদ্ধান্ত নিয়েছি। দীর্ঘদিন ক্যামেরার সামনে কাজ করে যে অভিজ্ঞতা অর্জন করেছি তাকে পুঁজি করেই পরিচালনা করব। দিতি বর্তমানে বাংলাভিশনে আমাদের রান্নাঘর নিয়মিত উপস্থাপনা করছেন।



    প্রিয়তমাষুত নেই


    হুমায়ূন আহমেদের ‘প্রিয়তমাষু উপন্যাস নিয়ে মোরশেদুল ইসলামের নতুন ছবি ‘প্রিয়তমাষুতে অভিনয় করার কথা ছিল মাহফুজ আহমেদের। কিন্তু হঠাৎ করেই এই ছবি থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন তিনি। ছবিটিতে অভিনয় না করা প্রসঙ্গে মাহফুজ আহমেদ বলেন, আমি ভেবেছিলাম এই ছবির চিত্রনাট্য হুমায়ূন আহমেদের করা। পরবর্তীতে জানতে পারলাম এর চিত্রনাট্য রচনা করেছেন এই ছবির পরিচালক মোরশেদুল ইসলাম। তাই ‘প্রিয়তমাষুতে অভিনয় না করার সিদ্ধান্ত নিয়েছি। আগামী মাস থেকে এই ছবির কাজ শুরু হবে। মাহফুজ আহমেদের পরিবর্তে কে অভিনয় করবেন এটা এখনো চূড়ান্ত হয়নি।





    রুমানার দিনকাল

    বর্তমানে অভিনয় নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন রুমানা । বিভিন্ন চ্যানেলে তার অভিনীত বেশ কয়েকটি নাটক প্রচারিত হচ্ছে এই সময়ে। এর মধ্যে বাংলাভিশনে প্রচারি হচ্ছে শঙ্খবাস। নাটকগুলোতে বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করছেন রুমানা। তারিক আলী হাজারী নাটকে একজন নার্সের চরিত্রে, শঙ্খবাস নাটকে অবহেলিত একজন মেয়ের চরিত্রে দেখা যাচ্ছে তাকে। অস্ট্রেলিয়া সফর শেষে দেশে ফিরেছেন। সেখানে চ্যারিটি শোর পাশাপাশি দুটি এক ঘন্টার নাটকে অভিনয় করেছেন। বর্তমানে বেশ কয়েকটি ধারাবাহিক এবং এক ঘন্টার নাটকের শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন। এয়াড়া নিজের প্রতিষ্ঠান মারসা থেকে বেশ কিছু নাটক ও বিজ্ঞাপনের কাজ শুরু হবে।

  18. #18
    Inquisitive
    Join Date
    Jun 2007
    Posts
    12
    Post Thanks / Like
    Mentioned
    0 Post(s)
    Tagged
    0 Thread(s)
    Rep Power
    0

    Re: Media Gossip

    Ahh Pura BT Magazine.Thank u.

  19. #19
    Inquisitive
    Join Date
    Nov 2005
    Location
    Canada
    Posts
    14
    Post Thanks / Like
    Mentioned
    0 Post(s)
    Tagged
    0 Thread(s)
    Rep Power
    0

    Re: Media Gossip

    ahh lots of good news, thank you

  20. #20
    Ex Moderator

    Join Date
    Mar 2006
    Location
    Bolzano, Italy
    Posts
    1,814
    Post Thanks / Like
    Mentioned
    10 Post(s)
    Tagged
    8 Thread(s)
    Rep Power
    169

    Re: Media Gossip

    শীর্ষ ১০ ঘটনা



    ০১. স্বনামধন্য সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিনের অবস্থা এখন উন্নতির দিকে। দ্বিতীয় কেমোথেরাপি দেয়ার পর আগের চেয়ে ভাল আছেন সাবিনা ইয়াসমিন। বর্তমানে সাবিনা ইয়াসমিন সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালের ক্যান্সার সেন্টারে চিকিৎসাধীন আছেন।

    ০২. নব্বই দশকের খ্যাতিমান সুরকার ও সংগীত পরিচালক প্রণব ঘোষ আর নেই। গত ১৬ আগস্ট তিনি আমাদের ছেড়ে চলে গেছেন। মারাত্মকভাবে অসুস্থ হয়ে গত ২৮ জুলাই সন্ধ্যায় তাকে মনোয়ারা হাসপাতলে ভর্তি করা হয়।

    ০৩. বেসরকারী স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এর প্রধান নির্বাহী পরিচালক পদে যোগদান করেছেন সাংস্কৃতিক ও টেলিভিশন ব্যক্তিত্ব ম. হামিদ। গত ৯ আগস্ট আনুষ্ঠানিকভাবে বৈশাখির প্রধান নির্বাহী পরিচালকের দায়িত্বভার গ্রহণ করেন তিনি।

    ০৪. জনপ্রিয় টিভি ধারাবাহিক বিপ্রতীপ নিয়ে চলচ্চিত্র নির্মাণ করেছেন গিয়াসউদ্দিন সেলিম। বিপ্রতীপ নাটকটি একুশে টেলিভিশনে প্রচারিত হয়ে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিল। জনপ্রিয় সেই নাটকটিকেই সেলুলয়েডে রূপ দিচ্ছেন গিয়াসউদ্দিন সেলিম।

    ০৫. দীর্ঘদিন বিরতির পর নাটক পরিচালনায় ফিরছেন হুমায়ূন ফরিদী। কলেজ স্টুডেন্ট নামের নাটকটির রচয়িতা বৃন্দাবন দাশ। নাটকটি ঈদে প্রচার হবে বলে জানা গেছে।

    ০৬. ইমপ্রেস টেলিফিল্মের ৫ ছবি এখন মুক্তির প্রতীক্ষায়। ছবিগুলো হচ্ছে এনামুল করীম নির্ঝর পরিচালিত একজন সঙ্গে ছিলো, তোকির আহমেদ পরিচালিত দারুচিনি দ্বীপ, গাজী মাজহারুল আনোয়ার পরিচালিত এই যে দুনিয়া এবং শহীদুল ইসলাম খোকন পরিচালিত স্বপ্নপূরণ ।
    ০৭. বন্যার্তদের জন্য ত্রাণ বিতরণ করেছেন জনপ্রিয় টিভি অভিনেতা জাহিদ হাসান। তিনি তার দেশের বাড়ি সিরাজগঞ্জে এই ত্রাণ বিতরণ করেছেন।

    ০৮. গতকাল জাতীয় বঙ্গবন্ধু স্টেডিয়ামে অনুষ্ঠিত হলো বন্যার্তদের সাহায্যার্থে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। ফুটবল তারকা এবং চলচ্চিত্র তারকাদের মধ্যে অনুষ্ঠিত হয় এই ফুটবল ম্যাচ। সেই সাথে আয়োজন করা হয় এক সাংস্কৃতিক অনুষ্ঠানে। এই আয়োজন থেকে প্রাপ্ত সমস্ত অর্থ বন্যার্তদের মাঝে বিলিয়ে দেয়া হবে।

    ০৯. নায়ক রাজ রাজ্জাক, সোহেল রানা এবং আলমগীরকে নিয়ে নতুন ছবি শুরু করতে যাচ্ছে বহু সুপারহিট ছবির পরিচালক এফ আই মানিক। জজ ব্যারিস্টার পুলিশ কমিশনার নামের এই ছবিতে নায়ক-নায়িকা চরিত্রে কাজ করবেন শাকিব খান ও পূর্ণিমা।

    ১০. খ্যাতিমান চলচ্চিত্রকার আব্দুল্লাহ আল মামুনের নতুন ছবিতে একসঙ্গে গান গাইলেন তিন ব্যান্ডশিল্পী গুরু আজম খান, বিপ্লব এবং হাসান। গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন আরমান খান।

 

 
Page 1 of 3 1 2 3 LastLast

Similar Threads

  1. Opening a Gossip/Chit Chat section
    By oYn in forum Feedback & Suggestion
    Replies: 5
    Last Post: 06-11-2007, 09:37 PM
  2. Replies: 12
    Last Post: 11-26-2006, 05:34 PM
  3. How to take screen shot with Windows Media Player.
    By zitu82 in forum Help & Support
    Replies: 9
    Last Post: 12-01-2005, 10:13 PM

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •