| Notices | Welcome to the BanglaTorrents.com. You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our free community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today! If you have any problems with the registration process or your account login, please contact contact us. Hello Unregistered, Our records indicate that you have never posted to our site before! Why not make your first post today by saying hello to our community in our Introductions forum.
Why not start with your first post today and become an active part of YOUR SITE NAME now! | | | Help Contribute to Bangla Torrents | | Your Donation Will Be Used To Pay For our ever increasing bandwidth costs, our hosting Service, domain registration, software licensing fees, and maintenance costs | We have received a total of $25 in donations towards our goal of $250 10% of our goal has been reached |  | |  07-21-2007, 02:22 PM |  | Moderator | | Join Date: Mar 2006 Location: Bolzano, Italy Posts: 1,361 Thanks: 2,259 Thanked 2,347 Times in 139 Posts Rep Power: 68 UL: 271.71 gb DL: 74.02 gb Ratio: 3.67 | | | Media Gossip *Recent Media News will be uploaded in last Page.*  লাক্স-আনন্দধারা ফটোজেনিক তানজিকা অভিনয় শুরু করেছিলেন ৩ বছর আগে। এর মধ্যে তার ট্যালেন্ট আর সৌন্দর্য তাকে অনেক ব্যস্ত করে তুলেছে। তানজিকাকে পর্দায় দেখে দর্শক যতটা মুগ্ধ হন সামনাসামনি তার চেয়ে কম নন। যেখানে আমাদের অনেক অভিনেত্রীকে সামনাসামনি দেখে চেনা মুশকিল হয়ে যায়। তানজিকা এর ব্যতিক্রম। দিন যত যাচ্ছে তানজিকা পর্দায় তত গুরুত্বপূর্ণ হয়ে উঠছেন। আগে যেখানে মাসে পাঁচ থেকে সাত দিন ব্যস্ত থাকতেন এখন সেই ব্যস্ততা বিশ বাইশ দিনে ঠেকেছে, ইচ্ছে করলেই এই ব্যস্ততা বাড়িয়ে মাসের ত্রিশ দিনই করতে পারেন। কিন্তু তানজিকা আপাতত ইচ্ছে করেই ব্যস্ততা এখন পর্যন্ত স্বাভাবিক পর্যায়ে রেখেছেন। কিন্তু আগামী মাস থেকে সেটাও আর পারবেন না। নতুন দুটো ধারাবাহিক এবং কয়েকটি এক ঘন্টার নটকের অগ্রিম শিডিউল দিয়ে রেখেছেন। সে শিডিউল মতো কাজ করলে তানজিকাকে শুক্রবারে কাজ করতে হবে। তাই বলে নিজেকে বড় তারকা ভাবতে চান না তিনি। আনন্দধারার ফটোজেনিক তানজিকা ধীরে ধীরে নিজেকে গড়ে তোলার পক্ষে। তাই যখন খুব একটা কাজ পাননি তখনো যেমন হতাশ হননি এখন বেশি বেশি কাজে ডাক পাচ্ছেন তখনো অস্থির হতে চান না। আগে নাটকের অফার মোটামুটি থাকলেও বেশি বেশি কাজ করা হয়নি। এ প্রসঙ্গে তানজিকা বললেন, পড়াশুনা বড় একটা ফ্যাক্টর। দেখা গেল যখন আমার নাটকের কোনো অফার এল ঠিক তখনই পড়াশুনার চাপ বেড়ে গেল। অথবা এমনও হয়েছে একই শিডিউলে কয়েকজন নাটক করতে চাইলেন। আমার অলওয়েজ কাজের সময় ক্লাস হয়। আমি একটি প্রাইভেট ইউনিভার্সিটিতে কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ে গ্রাজুয়েশন করছি। ** সাম্প্রতিক সময়ে কি কি কাজ করলেন? তানজিকা : নতুন দুটো ধারাবাহিকের কাজ করলাম। একটার ডিরেক্টর ফারুক শ্রাবণ। এনটিভির কাজ। আরেকটার ডিরেক্টর শ্রাবণ। শ্রাবণ ভাইয়ের সিরিয়াল লিখেছেন এটিএম শামসুজ্জামান। নাম ‘ফজা মিয়া মজা পায়।’ হাসির নাটক। আর ফারুক শ্রাবণের সিরিয়ালের নাম এখনো চূড়ান্ত হয়নি। আমার দুটো ধারাবাহিক এখন চলছে চ্যানেল আইতে। কবি এবং নিষিদ্ধ বনভূমি। কবির পরিচালক শাওন ও নিষিদ্ধ বনভূমির পরিচালক আশরাফুর রহমান। ** আপনাদের সমসাময়িক শিল্পীদের অনেকেই কাজ করে হৈ চৈ ফেলে দিয়েছে, যাকে বলে রাতারাতি জনপ্রিয়তা পেয়েছেন। আপনার ক্ষেত্রে এমনটি হয়নি কেন? তানজিকা : এটা সত্যি এতদিন হয়নি। কেন হয়নি সেটা আমার জানা নেই। আপনারা ভালো বলতে পারবেন। একটু দেরিতে হলেও এখন আমাকে নিয়ে আলোচনা হচ্ছে। কি হচ্ছে না? আগের চেয়ে এখন বেশি বেশি নিউজ কভারেজ পাচ্ছি। ডাক পাচ্ছি। কদর মনে হয় একটু বেড়েছে। একটু একটু গুরুত্ব বাড়ছে বুঝতে পারছি। ** এতদিন পর এমন কদরের কারণ কি? তানজিকা : সেটা আমার কাজ দেখে। ** কোন কাজটার পর এমন মূল্যায়ন? তানজিকা : শাওনের কবির পর। ** বকুল ফুলের মালা নামের একটি ছবিতে রিয়াজের বিপরীতে অভিনয় করেছিলেন। তারপরের আর কোনো ছবিতে আপনাকে দেখা যায়নি কেন? প্রথম ছবির ব্যর্থতাই কি এর কারণ? তানজিকা : ছবির ব্যর্থতা। যে যার দৃষ্টিকোণ থেকে বিচার করবেন। কারণ ছবিটি মুক্তি পেয়েছে ছোট পর্দায়। আমি আমার লোকজনের কাছে আমার আউটফিট সম্পর্কে পজেটিভ শুনেছি। আর ইচ্ছে করলেই আমি আরও ছবি করতে পারতাম। আমার অনেক ছবির অফার ছিল। যেহেতু আমি নাটকেই কেরিয়ার গড়তে চাই। তাই হুট করে সিনেমায় ব্যস্ত হতে চাইনি। ** তাহলে সিনেমাকে গুড বাই? তানজিকা : না, সিদ্ধান্ত সে রকম নয়। অবশ্যই ফিল্ম করব। ভালো ভালো কিছু ছবি করার ইচ্ছে আছে। সেটা যে কমার্শিয়াল ধারায় হতে হবে তা কিন্তু নয়। এফআই মানিক, জাকির হোসেন রাজুসহ অনেক পরিচালকের অফার ছিল, কিন্তু করিনি। আমি আসলে নাটকেই থাকতে চাই। এখন পর্যন্ত ব্যাটে বলে সবকিছু মিলছে না। আবার ব্যাটে বলে মিলে গেলে ফিল্ম করতেও পারি। ** এমনও তো হতে পারে, এখন আপনাকে সবাই চাচ্ছেন। ভবিষ্যতে আপনি ফিল্ম করতে চাইরেন, কিন্তু কেউ আপনাকে চাইলেন না। তানজিকা : এটা হবে না। কারণ আমার দিন যত যাবে আমি তত ভালো করার চেষ্টা করব। এখন দুটোর অফার এসেছে, তখন দেখা গেল চারটা ছবির অফার আসবে। ** তার মানে আপনি ধরেই নিয়েছেন আপনার বয়স বাড়বে না। এই গ্ল্যামার সব সময় একই থাকবে? তানজিকা : (হাসতে হাসতে) আমার যে বয়স, ভবিষ্যতে আরো গ্ল্যঅমার যোগ হবে, যাবে না। ** কনফিডেন্ট। তানজিকা : হানড্রেড পারসেন্ট। ** যারা টিনএজ চরিত্রে নিতে চাইবেন, তারা পাঁচ বছর পর তানজিকাকে তেমন করে কি ভাববেন? তানজিকা : পাঁচ বছর পর তো আমি ফিল্ম করব না। এখন কিছু দিন ফিল্মের ব্যাপারে কিছু ভাবতে চাই না। ** সেটা কতদিন? তানজিকা : আসলে এটার কোনো নির্ধারিত সময় নেই। দেখা গেল কালকেই ভালো কোনো ছবির অফার পেলাম ভালো লাগলে করেও ফেলতে পারি। টোটালি ডিফেন্ড করছে আমার মর্জি-মেজাজের ওপর।  ** আসল ডেস্টিনেশন কোনটি? তানজিকা : টিভি মিডিয়ায় শক্ত একটা অবস্থান। ** একই সঙ্গে দুই মিডিয়ায় অবস্থান গড়ে কি সহজ? তানজিকা : এজন্যই তো ফিল্ম নিয়ে বেশি ভাবি না। টিভিতে অবস্থান রেখেই কিছু ভালো ভালো ফিল্ম করতে চাই। এমন কোনো ছবি করব না, যাতে আমার টিভি ইমেজের ক্ষতি হয়। ** কমার্শিয়াল ছবিতে তাহলে তানজিকাকে দেখা যাবে না। তানজিকা : কমার্শিয়াল কি ভালো ছবি হয় না, হচ্ছে। এখন আমাকে নিয়ে পরিচারক কাজ করতে চাইবেন; তার প্রতি আমার কিছু কন্ডিশন থাকবে। সে রকম কন্ডিশন নিয়েই যদি কাজ করতে পারেন, তাহলেই আমাকে নেবেন। ** কন্ডিশন মানতে গিয়ে যদি কমার্শিয়াল ছবির প্রাণ নষ্ট হয়ে যায়, তাহলে তো আর চবি হবে না। কারণ ছবিতে গেটআপ, মেকআপ, ড্রেসআপ সবকিছুই একটু ভিন্ন রকম হয়। আপনার ‘বকুল ফুলের মালা’ ছবিতে কিন্তু এসবের কিছুই ছিল না। তানজিকা : এটা ডিরেক্টর বুঝে নেবেন। তারটা তার কাছে, আমারটা আমার। এসবের বোঝাবুঝি হয় না বলেই ছবি করা হচ্ছে না। ** নাটকেই আপনি কেরিয়ার চান, প্রতিষ্ঠা চান। সে ক্ষেত্রে এই মুহূর্তে আপনি কতটুকু এগিয়েছেন বরে মনে করছেন? তানজিকা : আগের তুলনায় এখন বেশি ডাক পাচ্ছি। এখন ইচ্ছে করলেই আমি আমার ব্যস্ততা বাড়াতে পারি। বলতে পারেন এটাই আমার কেরিয়ারের অর্জন। ** ইচ্ছে করলেই যে ব্যস্ততা বাড়াতে পারছেন, সেই ব্যস্ততায় কি মনের মতো কাজ যোগ করতে পারছেন? তানজিকা : করার জন্য কাজ আমি করি না। তাহের শিপনের একটি কাজ করে এলাম দুবাই থেকে। ভালো আছি ভালো থেকো নাটকে আমার চরিত্র একটি ডেমকেয়ার মেয়ের। চমৎকার একটি চরিত্র। আবার ফজা মিয়া মজা পায় নাটকে আমি এটিএম শামসুজ্জামানের চার নম্বর স্ত্রী। প্রথম তিন স্ত্রি ডলি জহুর, শিরিন বকুল ও ফোর সরকার। এ কাজটাও অনেক মজার। ** নাটকে এমন কোনো নায়ক আছেন, যার সঙ্গে কাজ করার ইচ্ছেটা এখনো পূরণ হয়নি। তানজিকা : অনেকেই আছেন। তবে এ মুহূর্তের মাহফুজ আহমেদের নামটা আসছে। ** কেরিয়ারের এই মুহূর্তে বিশেষ বন্ধু কি এসেছেন? তানজিকা : না, তেমন কোনো বন্ধু এখনো অর্জন করতে পারিনি। গুজব অনেক ছাপা হয়। সত্যিকার নয় কিছুই। ** আপনার কি মনে হয় ব্যক্তিগত জীবনের ইমোশন কাজের ক্ষেত্রে জরুরি। তানজিকা : কাজের ক্ষেত্রে প্রেম কিংবা একান্ত যোগাযোগ রাখতে হবে, এটা আমি বিশ্বাস করি না। ** মানে একটা আন্ডারস্ট্যান্ডিং, রাতের বেলায় টুকটাক করে কথা বলা। তানজিকা : রাতের বেলা কেন, সেটা হলে তো দিনের বেলাই কথা বলা যায়। ** রাতের বেলা বিলের চিন্তাটা কম থাকে। তানজিকা : কথা বলতে চাইলে বিলের চিন্তা থাকে না। ** সে রকম কথা বলার কেউ কি আছে? তানজিকা : না, হয়ে গেলে আমার সঙ্গে সঙ্গে সবাই জেনে যাবেন। কারণ টাকা, ধোয়া আর রোমান্স কোনো কৌটায় আটকে রাখা যায় না। ফুড়ে বেরিয়ে যায় এক সময়। Last edited by bdraj; 02-18-2008 at 01:06 PM. |  07-21-2007, 02:26 PM |  | Moderator | | Join Date: Mar 2006 Location: Bolzano, Italy Posts: 1,361 Thanks: 2,259 Thanked 2,347 Times in 139 Posts Rep Power: 68 UL: 271.71 gb DL: 74.02 gb Ratio: 3.67 | | | Re: Media Gossip হয়তো এই বছরেই বিয়ে করব টিভি অভিনেত্রী চাঁদনী এই বছরের মধ্যেই বিয়ে করছেন। বেশ কিছুদিন ধরে এমন সংবাদ শোনা যাচ্ছে। কিন্তু এখন পর্যন্ত চাঁদনীর বিয়ের তেমন কোনো সত্যতা পাওয়া যায়নি। চাঁদনী বলেন, মেয়ে হয়ে জন্মেছি যখন বিয়ে তো করতেই হবে। সামাজিক দায়বদ্ধতা থেকে করব। বিয়েটা এই বছর করব কি না সেটা আমি নিশ্চিত নই। তবে বিয়ে করব। চাঁদনী সম্প্রতি মাস্টার্স পরীক্ষা শেষ করলেন। আরেক প্রশ্নের জবাবে চাঁদনী বলেন, পরিবার থেকে যদি পছন্দমতো কোনো পাত্র বাছাই করা হয় এই বছরেই বিয়ে হয়ে যেতে পারে। মিডিয়ার কেউ অথবা নিজের কোনো পছন্দের পাত্র আছে কিনা এ বিষয়ে কোনো কথা বলেননি চাঁদনী। গৃহবন্দী জয়া আহসান এই সময়ের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান এবার অভিনয় করবেন নিষিদ্ধ পল্লীর একজন পতিতা চরিত্রে। ঘুড়ি নামের এই নাটকে পতিতা চরিত্রে দেখা যাবে জয়া আহসানকে। নাটকটি পরিচালনা করবেন তাহের শিপন। নাটকের কাহিনীতে দেখা যাবে জয়া নিষিদ্ধ পল্লীর একজন মেয়ে। ওখানকার পাঁচ-দশটি মেয়ের মতোই অন্ধকার তার জীবন। এখানেই এক সময় পরিচয় হয় কবি মাহফুজ আহমেদের সঙ্গে। পরিচয় থেকে ঘনিষ্ঠতা তারপর দুজন বিয়ে করার সিদ্ধান্ত নেয় এবং এক সময় বিয়ে করেন। সংসার জীবন শুরু করলে এক সময় তাদের সমস্যা দেখা দিতে শুরু করে। প্রধান সমস্যা হলো পতিতা বলে বিশ্বাস করতে পারে না জয়াকে। এক সময় তালাবদ্ধ করে রাখে জয়াকে। এভাবেই এগিয়ে যাবে নাটক। জয়া আহসান এর আগে সংশয়, মনে মনে এবং বর্তমানে এনটিভিতে প্রচারিত সখিনা বিবি নাটকে ব্যতিক্রম চরিত্রে অভিনয় করেছেন। এদিকে শুধুমাত্র মেয়েদের জীবনের গল্প নিয়ে মতিয়া বাবু শুকুর পরিচালনায় সুধার সংসার নাটকে অভিনয় করবেন জয়া আহসান। শাবনূর ইচ্ছে করেই দিন যত যাচ্ছে শাবনূর তত মুটিয়ে যাচ্ছেন। ক্রসকানেকশনের খবর, শাবনূর নাকি ইচ্ছে করেই মোটা হচ্ছেন। খাওয়া-দাওয়া আর ঘুমই নাকি শাবনূরের প্রিয় বিষয়। কাজের প্রতি তার কোনো দায়বদ্ধতা নেই। সেদিনও মোস্তফিজুর রহমান মানিকের ‘মন ছুঁয়েছে মন’ ছবির শুটিংয়ে শিডিউল রেখেও আসেননি। পরে পরিচালক সন্ধ্যার পর শুটিং শুরু করেন। ক্রসকানেকশনের আরও খবর, শাবনূর নাকি মিডিয়ায় আর থাকতে চান না। মুটিয়ে যাওয়া শাবনূরকে কেউ ছবিতে কাস্ট করবেন না, এই ভেবে তিনি দিনকে দিন ইচ্ছে করে মোটা হচ্ছেন। তারপরও সবাই কেন শাবনূরকে নিয়ে কাজ করতে চান সেটা নাকি তার বোধগম্য নয়। |  07-21-2007, 04:18 PM |  | DRAMA SERIES RELEASER BT Legend | | Join Date: Jul 2005 Location: Ranna-Ghar Posts: 690 Thanks: 625 Thanked 451 Times in 25 Posts Rep Power: 39 UL: 234.68 gb DL: 165.76 gb Ratio: 1.42 | | | Re: Media Gossip many many thnx to the thread releaser. But i hav 1 questions, why its called gossip? its like interview. |  07-21-2007, 04:40 PM |  | Moderator | | Join Date: Mar 2006 Location: Bolzano, Italy Posts: 1,361 Thanks: 2,259 Thanked 2,347 Times in 139 Posts Rep Power: 68 UL: 271.71 gb DL: 74.02 gb Ratio: 3.67 | | | Re: Media Gossip Quote: Originally Posted by jaijaidin many many thnx to the thread releaser. But i hav 1 questions, why its called gossip? its like interview. | Everthing will be find here like gossip, interview, short news about BD Celebrity. & Also discuss about any gossip topics. |  07-21-2007, 04:53 PM |  | Moderator | | Join Date: Mar 2006 Location: Bolzano, Italy Posts: 1,361 Thanks: 2,259 Thanked 2,347 Times in 139 Posts Rep Power: 68 UL: 271.71 gb DL: 74.02 gb Ratio: 3.67 | | | Re: Media Gossip পুরো ক্রেডিট শাকিব খান ঘোষণা দিয়েছেন শাবনূর, পূর্ণিমা, অপুর সঙ্গে তিনি আর অভিনয় করবেন না। ক্রসকানেকশনের খবর, এই তিন নায়িকার বিপরীতে অভিনয় করলে নাকি পুরো ক্রেডিট নায়িকাদের দখলে চলে যায়, তাই এমন সিদ্ধান্ত। পুরো ক্রেডিট যাতে তার নিজের থাকে এজন্য শাকিব এখন নতুন নতুন নায়িকাদের সঙ্গে কাজ করছেন। এ ফর্মূলা আগে থেকেই মেনে চলেন মান্না। মান্নার মতো পায়ের মাটি শক্ত না করেই শাকিবের এই সিদ্ধান্তকে আত্মঘাতী মনে করছেন অনেকে। যদিও আট লাখ টাকার নায়ক শাকিব মনে করেন এখনই সময় একক সিদ্ধান্ত নেওয়ার। সময়ই বলে দেবে শাকিবের সিদ্ধান্ত কতটা সঠিক।  জনাকে নিয়ে ১৩ জুলাই মুক্তি পাবে ডাক্তার বাড়ি। আজিজুর রহমান পরিচালিত এ ছবিতে অভিনয় করেছেন জনা, শাকিব খান। ক্রসকানেকশনের খবর, ‘ডাক্তার বাড়ি’ জনার কেরিয়ারের একটি মাইলফলক হবে। তাই ছবি মুক্তি পর্যন্ত জনা নিজেকে গুটিয়ে রেখেছেন। গেল দুই মাস তিনি কাজ ছাড়া বাসার বাইরে বের হননি। তার কাছের মানুষজনের সঙ্গে যোগাযোগও কমিয়ে দিয়েছিলেন এই কদিন। ক্রসকানেকশনের আরও খবর, সম্প্রতিক সময়ে জনাকে নিয়ে দু-একটি পত্রিকা নেগেটিভ নিউজ লেখায় জনার এমন আচরণ। যদিও জনা বলেছেন, কাজের বাইরে আমি একেবারেই ঘরোয়া একটি মেয়ে। তাই কেউ কেউ আমাকে অকারণে বুল বোঝেন। রেজাল্ট পেয়ে আমিন খানের বিপরীতে ‘পিতার আসন’ ছবিতে নিপুণের প্রথম অভিনয়। দ্বিতীয় বার অভিনয় করছেন পি এ কাজলের ‘মেয়ে অপহরণ’ ছবিতে। ছবিটি এখন বেশ সফলতার সঙ্গে চলছে। ‘মেয়ে অপহরণ’-এর পজেটিভ রেজাল্ট পেয়ে যুগল পরিচালক শফি ইকবার তাদের ‘প্রেমে পড়েছি’ ছবিতে আমিন-নিপুণ জুটিকে কাস্ট করেছেন। এর আগে একই জুটি নিয়ে তিন ছবি শুরু করেছেন। ছবি তিনটি হলো রাজু চৌধুরীর ‘ঠেকাও আন্দোলন’, অপূর্ব রানার ‘পিতা’ ও আবুল খায়ের বুলবুলের ‘মায়ের চিৎকার’। আমিন-নিপুণের সাম্প্রতিক সাফল্যে আরও কয়েকজন নির্মাতা তাদের নিয়ে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন। এই মুহূর্তে এফডিসিতে ‘প্রেমে পড়েছি’-এর শুটিং চলছে। আমিন-নিপুণ জুটির এটি ছয় নম্বর ছবি। |  07-21-2007, 05:56 PM |  | Administrator | | Join Date: Oct 2005 Location: Paris, France Posts: 1,167 Thanks: 4,705 Thanked 1,101 Times in 214 Posts Rep Power: 53 UL: 4.52 tb DL: 363.57 gb Ratio: 12.72 | | Re: Media Gossip  great job bdraj. keep it up  __________________ bEdenkot |  07-22-2007, 02:52 PM |  | Moderator | | Join Date: Mar 2006 Location: Bolzano, Italy Posts: 1,361 Thanks: 2,259 Thanked 2,347 Times in 139 Posts Rep Power: 68 UL: 271.71 gb DL: 74.02 gb Ratio: 3.67 | | | Re: Media Gossip আসিফ এবার অভিনয়ে অনেকদিন ধরেই চলচ্চিত্র অথবা নাটকে অভিনয় করার ইঙ্গিত দিচ্ছিলেন সংগীত তারকা আসিফ। এরমধ্যে চলচ্চিত্র কিংবা নাটকের অভিনয় ব্যাটে-বলে না মিললেও একটি মোবাইল সেট কোম্পানির বিজ্ঞাপনের মডেল হয়েছিলেন তিনি। যদিও সেটা শেষ পর্ব প্রচার হয়নি যে কোন কারণে। সম্প্রতি সবার অজান্তে একটি এক ঘণ্টার নাটকে অভিনয় করেছেন আসিফ। নির্মাতা ফজলুর রহমানের পরিচালনায় আসন্ন ঈদের জন্য নির্মিত এ নাটকের নাম হাতে মাত্র ১৫ মি. ১৭ সেকেন্ড । এখানে আসিফের সঙ্গে অভিনয় করেছেন জয়, সুমাইয়া শিমু এবং খাঁটি সরিষার তেলখ্যাত মডেল কাজী জামাল উদ্দীন। কমেডি ধারার একঘণ্টা ব্যাপ্তির এ নাটকে আসিফকে দেখা যাবে একজন জনপ্রিয় কণ্ঠশিল্পীর চরিত্রে। নির্মাতা ফজলুর রহমান আরও জানান, আমরা আসিফকে তার প্রাপ্য সম্মান দেয়ার চেষ্টা করেছি। অর্থাৎ তার চরিত্রটির পরিধি কম হলেও এর গভীরতা অনেক বেশি এবং আমাদের প্রত্যাশার চেয়েও ভাল অভিনয় করেছেন তিনি। নির্মাতা সূত্র মূলত এর বাইরে বিস্তারিত জানাতে অপ্রস্তুত। কারণ তারা চাইছেন নাটকটি প্রচারের মধ্যদিয়েই সবটুকু চমকের মোড়ক উন্মোচিত হোক। এদিকে অভিনয় প্রসঙ্গে আসিফ অনেকটা এড়িয়ে যাওয়ার ভঙ্গিতে বলেন, আসলে এটা এমন কিছু ন | |