| Virgin Challenge: Sa Re Ga Re on Boishakhi সঙ্গীতে নতুন প্রতিভা অন্বেষণে বৈশাখী চ্যানেল Mon, Jan 7th, 2008 7:58 pm BdST জানুয়ারি ৭ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- গীতিকার ও সুরকার মিল্টন খন্দকারের তত্ত্বাবধানে শুরু হতে যাচ্ছে সঙ্গীতে নতুন প্রতিভার অন্বেষণ। জানুয়ারির শেষের দিকে ঢাকায় এর কার্যক্রম শুরু হবে বলে জানালেন এই প্রতিযোগিতার সমন্বয়কারী সাপ্তাহিক জেনারেশন টুডে'র উপসম্পাদক নাজমুল হক শ্যামল। এই কার্যক্রম সফলভাবে এগিয়ে নিতে আগ্রহ প্রকাশ করেছে স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল 'বৈশাখী' এবং কোমল পানীয় প্রতিষ্ঠান 'ভার্জিন বেভারেজ'। স¤প্রতি এ বিষয়ে ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষরিত হয়েছে। প্রতিভাবান নবীন কণ্ঠ শিল্পী খুঁজে বের করাই এ কার্যক্রমের উদ্দেশ্য। বৈশাখী'র পক্ষে চ্যানেলটির অনুষ্ঠান প্রধান ম. হামিদ জানান, "মিল্টন খন্দকারের তত্ত্বাবধানে সঙ্গীতে নতুন প্রতিভা সন্ধান কার্যক্রমটির পরিকল্পনা ও উদ্দেশ্য অন্যান্য প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা থেকে আলাদা মনে হয়েছে। তাই আমরা এর সঙ্গে স¤পৃক্ত হয়েছি।" তিনি আরো জানান, "১ বৈশাখ থেকে এই কার্যক্রম শুরু হবে। প্রায় এক বছর ধরে বৈশাখীর দর্শকরা এটা উপভোগ করবেন।" মিল্টন খন্দকার বলেন, "১ বৈশাখ থেকে দর্শকরা বৈশাখী'র পর্দায় প্রতিযোগিতার দ্বিতীয় ও তৃতীয় পর্যায় উপভোগ করবেন। জানুয়ারির মাসের শেষের দিকেই শুরু করা হবে প্রথম পর্যায়ের প্রতিযোগিতা।" খুব শিঘ্রই সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে বলে উল্লেখ করেন মিল্টন। সমন্বয়কারী নাজমুল হক শ্যামল জানান, "সঙ্গীতে নতুন প্রতিভা খোঁজার এই কার্যক্রমটির নাম রাখা হয়েছে 'ভার্জিন চ্যালেঞ্জ সা-রে-গা-রে।" __________________ _______ TeolABM |