Bangla Torrents
 

Go Back   Bangla Torrents > .: BT Community :. > Television & Media

Notices

Help Contribute to Bangla Torrents
BT Donation
[ Loading Progress Bar ]
Ends December 30th, 2008

Reply
 
Thread Tools Display Modes
  #1  
Old 03-14-2008, 01:20 AM
TeolABM's Avatar
TeolABM TeolABM is offline
Super Moderator
 
Join Date: Jul 2005
Location: Malmö, Sweden.
Posts: 2,614
Thanks: 1,387
Thanked 7,985 Times in 330 Posts
Rep Power: 149
TeolABM has a reputation beyond repute
TeolABM has a reputation beyond reputeTeolABM has a reputation beyond reputeTeolABM has a reputation beyond reputeTeolABM has a reputation beyond reputeTeolABM has a reputation beyond reputeTeolABM has a reputation beyond reputeTeolABM has a reputation beyond reputeTeolABM has a reputation beyond reputeTeolABM has a reputation beyond reputeTeolABM has a reputation beyond reputeTeolABM has a reputation beyond repute
UL: 2.00 tb DL: 353.92 gb Ratio: 5.79
Closeup1 2008 One on the way!

শুরু হয়েছে তৃতীয় ক্লোজআপ ওয়ান কার্যক্রম

Thu, Mar 13th, 2008 11:39 pm BdST
মার্চ ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- গাও বাংলাদেশ গাও - শ্লোগানটি নিয়ে তৃতীয়বারের মত শুরু হলো সঙ্গীতের প্রতিভা অন্বেষণের প্রতিযোগিতামুলক কার্যক্রম 'ক্লোজআপ ওয়ান, তোমাকেই খুঁজছে বাংলাদেশ'। বৃহস্পতিবার গুলশানের স্পেকট্রা কনভেনশন সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড এর ব্র্যান্ডস ও ডেভেলপমেন্ট ডিরেক্টর এবং ক্লোজআপ ওয়ান টিম এর পক্ষে নওশাদ চৌধুরী।

সংবাদ সম্মেলনে জানানো হয়, এই প্রতিযোগিতায় যারা অংশ নিতে চায় তাদের রেজিষ্ট্রেশন বা নিবন্ধন করার মাধ্যমে শুরু হল এই প্রতিযোগিতার কার্যক্রম। ১৩ মার্চ থেকে শুরু হওয়া এই নিবন্ধনের কার্যক্রম চলবে ৩১ মার্চ পর্যন্ত। যারা নিবন্ধিত হবেন তাদেরকে ০১৮১ ৪১ ১১১ ১১১ এই নম্বরে ফোন করতে হবে। অথবা লগ ইন করতে হবে িি.িপষড়ংবঁঢ়১.পড়স ওয়েব সাইটে।

এই সম্মেলনে আরও উপস্থিত ছিলেন এনটিভির ব্যবস্থাপনা পরিচালক এনায়তুর রহমান ও অ্যাডকম এর চেয়ারম্যান গীতিআরা সাফিয়া চৌধুরী।

নওশাদ চৌধুরী ক্লোজআপ ওয়ান এর উদ্বোধনী ঘোষণা দিতে গিয়ে বলেন, "এটি এমন একটি প্রতিযোগিতা যেখানে বিচারকদের মন জয়ের পাশাপাশি দর্শকদেরও মন জয় করতে হয়। তাই কোন প্রতিযোগীদের পক্ষ নিয়ে পক্ষপাতিত্ব করার উপায় থাকে না। শহর ও গ্রাম সহ বাংলাদেশের সব এলাকার মানুষ এই প্রতিযোগিতায় অংশ নিতে পারেন।"

তিনি আরও জানান, রেজিষ্ট্রেশনের পর ১ এপ্রিল থেকে শুরু হবে প্রাথমিক বাছাই পর্ব। এই নির্বাচন অনুষ্ঠিত হবে চট্টগ্রাম, কুমিল্লা, সিলেট, ময়মনসিংহ, রংপুর, রাজশাহী, কুষ্টিয়া, খুলনা, বরিশাল ও ঢাকায়।

বিদেশের মাটিতেও এই অনুষ্ঠান জনপ্রিয়তা পাওয়ায় গত বারের মত এবারও প্রবাসী বাংলাদেশীদের জন্য প্রাথমিক নির্বাচন অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক, যুক্তরাজ্যের লন্ডন, কানাডার টরেন্টো এবং সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে।

নওশাদ জানান, এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন দেশে ও দেশের বাইরে অবস্থানরত সব বাংলাদেশী। এছাড়া অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের মধ্য থেকে বিজয়ী নির্বাচনে দর্শক শ্রোতারা এসএমএস এর মাধ্যমে ও প্রবাস থেকে অনলাইন ভোটের মাধ্যমে তাদের রায় প্রদান করতে পারবেন।

বক্তব্য শেষে শুরু হয় প্রশ্ন উত্তর পর্ব। এই পর্বে এক প্রশ্নের জবাবে এনায়েতুর রহমান বলেন, "এবারের ক্লোজআপ ওয়ান প্রতিযোগিতায় এসএমএস এর ফলে যে অর্থ অর্জিত হবে তা থেকে একটি তহবিল তৈরির পরিকল্পনা আছে। এ অর্থ দিয়ে দুস্থ শিল্পীদের আর্থিক সহায়তার পাশাপাশি বাংলা গানের একটি সংগ্রহশালা গড়ে তোলার পরিকল্পনা করা হয়েছে।"

আরেক প্রশ্নের জবাবে নওশাদ জানান, এবারের ক্লোজআপ ওয়ান - এ বিচারক এখনও চূড়ান্ত করা হয়নি। যাদের বিচারক হিসেবে নির্বাচন করার কথা ভাবা হয়েছে তাদের সঙ্গে আলোচনা চলছে। চূড়ান্ত হলেই বিচারকদের নাম ঘোষণা করা হবে।

ক্লোজআপ ওয়ান এর মূল পৃষ্ঠপোষক ও আয়োজক ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড। মিডিয়া পার্টনার এনটিভি। এছাড়াও এ প্রতিযোগিতা মূলক অনুষ্ঠানে রেজিষ্ট্রেশন পার্টনার হিসেবে আছে একটেল, রেডিও পার্টনার রেডিও টুডে এবং ওয়েব পার্টনার বাংলাদেশ ইনফো ডট কম।

এবারের ক্লোজআপ ওয়ান প্রতিযোগিতা মূলক অনুষ্ঠানটির সার্বিক সহযোগীতায় ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবে থাকছেন বিজ্ঞাপন নির্মাতা অমিতাভ রেজা। আর ক্রিয়েটিভ এজেন্সি হিসেবে আছে অ্যাডকম।

ক্লোজআপ ওয়ান, তোমাকেই খুঁজছে কার্যক্রম প্রথম আয়োজন করা হয় ২০০৫ সালে। এরপর আয়োজিত হয় ২০০৬ সালে। এই দুটি আয়োজন থেকে নোলক, বিউটি, সালমা সহ বেশ কয়েকজন তরুণ সঙ্গীত শিল্পী আত্মপ্রকাশ করেন।

২০০৭ সালে ক্লোজআপ ওয়ান কার্যক্রম সিডরের কারণে অনুষ্ঠিত হয়নি।
__________________
_______
TeolABM
Reply With Quote
  #2  
Old 03-14-2008, 06:10 PM
a5h7's Avatar
a5h7 a5h7 is offline
Gold Member
 
Join Date: Jan 2006
Location: Delray Beach,FL
Posts: 1,901
Thanks: 2,062
Thanked 1,599 Times in 134 Posts
Rep Power: 75
a5h7 is a name known to alla5h7 is a name known to alla5h7 is a name known to alla5h7 is a name known to alla5h7 is a name known to alla5h7 is a name known to alla5h7 is a name known to alla5h7 is a name known to alla5h7 is a name known to alla5h7 is a name known to all
UL: 1.09 tb DL: 366.69 gb Ratio: 3.04
Thumbs up Re: Closeup1 2008 One on the way!

Among all the bad news, this is the greatest news of the year 2008 for all Bangla speaking people! Thanks for your info Teol bhaii!
__________________
Regards
Babu
Boca Raton,FL
Reply With Quote
  #3  
Old 03-15-2008, 10:43 PM
tonmoygrocery's Avatar
tonmoygrocery tonmoygrocery is online now
BT Idol
 
Join Date: Jul 2005
Location: In your heart!
Posts: 2,106
Thanks: 2,555
Thanked 2,099 Times in 146 Posts
Rep Power: 89
tonmoygrocery is a splendid one to beholdtonmoygrocery is a splendid one to beholdtonmoygrocery is a splendid one to beholdtonmoygrocery is a splendid one to beholdtonmoygrocery is a splendid one to beholdtonmoygrocery is a splendid one to beholdtonmoygrocery is a splendid one to beholdtonmoygrocery is a splendid one to beholdtonmoygrocery is a splendid one to beholdtonmoygrocery is a splendid one to beholdtonmoygrocery is a splendid one to behold
UL: 3.22 tb DL: 440.63 gb Ratio: 7.49
Reading Re: Closeup1 2008 One on the way!

Great news.
__________________
Please press "Thanks" button & give some coments.
Please seed untill 1:1
tonmoygrocery(তণ্ময়)
Reply With Quote
Reply
Tags:


Thread Tools
Display Modes

Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off
Trackbacks are Off
Pingbacks are Off
Refbacks are Off

Similar Threads
Thread Thread Starter Forum Replies Last Post
Valentines Special 2008 miovee Bangla Audio & MP3s ~Main~ 21 11-02-2008 02:39 PM
Mon + RiiDoy Eid,Dec,2008 a5h7 Bangla Dramas ~Main~ 3 03-18-2008 04:58 AM
HASHI" Valentine Day 2008 Prithivi Bangla Dramas ~Main~ 10 02-26-2008 09:07 PM
REQ.{Ekushe Boi mela 2008 BOOKS} jaijaidin Book Requests 3 02-07-2008 03:49 PM
History repeated by India at 2008 !!!! rihaad General Talk ~Main~ 3 01-20-2008 05:47 AM


All times are GMT +6. The time now is 07:38 AM.

Designed by: Miner Skinz Powered by vBulletin® Version 3.7.2
Copyright ©2000 - 2008, Jelsoft Enterprises Ltd.
Content Relevant URLs by vBSEO 3.2.0 Banglatorrents.com
Page generated in 0.14432 seconds with 21 queries